কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপি সাধারণ মানুষের পাশে রয়েছে : দিপু

তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ছবি : কালবেলা
তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে ধারণ করেই বিএনপি সাধারণ মানুষের পাশে রয়েছে এবং থাকবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

দোয়া মাহফিল উপলক্ষে ওয়ার্ডের পৃথক পৃথক ৬টি স্থানে দোয়া ও মিলাদ শেষে এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

শেষে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপকৃতরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X