স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আবারও সুখবর পেলেন বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে রয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনিই। আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন একাধিক টাইগ্রেস ক্রিকেটার।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে রয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনিই। এছাড়া বড় লাফ দিয়েছেন বাছাইপর্ব জুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক ক্যামিও ইনিংস খেলা সোবহানা মোস্তারী। ১৬ ধাপ এগিয়ে বর্তমানে ৩৬ নম্বরে রয়েছেন তিনি।

বাছাইপর্বে শুরুর দিকে ভালো করে শেষ দিকে চুপসে যাওয়া শারমিন আক্তার সুপ্তা কিছুটা পিছিয়ে গেছেন। ১৩ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে আছেন তিনি। ৫ ধাপ উন্নতি করেছেন ওপেনার দিলারা আক্তার, রয়েছেন ৬৫ নম্বরে

বোলারদের মধ্যে যথারীতি বাংলাদেশিদের মধ্যে সেরা রাবেয়া খান, রয়েছেন নিজের আগের ১৪তম অবস্থানেই। ৮ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন নাহিদা আক্তার। শুরুর দিকে ভালো করলেও শেষ দিকে কিছুটা পড়তির দিকে থাকায় ৩ ধাপ পিছিয়ে ফাহিমা খাতুন নেমে গেছেন ৩৩ নম্বরে।

বিশাল লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার। ৪৩ ধাপ এগিয়ে ১০০ এর বাইরে থাকা স্বর্ণা এখন রয়েছেন ৭৪ নম্বরে। এছাড়া বোলারদের মধ্যে বিশাল লাফ দিয়েছেন মারুফা আক্তারও। ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০তে ঢুকেছেন মারুফা। বর্তমানে ৯২ নম্বরে রয়েছেন তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বেথ মুনি এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে অ্যানাবেল সাদারল্যান্ড শীর্ষস্থান ধরে রেখেছেন, দুজনই অস্ট্রেলিয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X