স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলতে বিকেলে ভারত যাচ্ছে সাকিবরা

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। এই বাঁহাতি ব্যাটারের দলে না থাকা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এসবের মধ্যেই বিকাল ৪টায় বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ দল।

বুধবার (২৭ সেপ্টেম্ব) বিকেল ৪টায় হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের গোহাটির উদ্দেশে দেশ ছাড়বে সাকিব বাহিনী। ভারতে পৌঁছে সেখানে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর মূলপর্বের ম্যাচ খেলার জন্য হিমাচল প্রদেশের ধর্মশালায় যাবে টাইগাররা। আগামী ৭ অক্টোবরের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

এদিকে বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল বিকেলে ভারতে যাবে। তবে তাতেও নাটকীয়তা শেষ হচ্ছে না। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তামিম নিজের ভ্যারিফায়িড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন, বাংলাদেশ দল ভারতে যাওয়ার পরেই বিগত কয়েকদিনের ঘটনা নিয়ে ভিডিওবার্তা প্রকাশ করবেন।

ফেসবুক স্ট্যাটাসে তামিম লিখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ

প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকাকে একের পর এক কোপ

পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি ট্রাম্পের

ইয়াবাকাণ্ডে পদ হারালেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য

রাস্তা নিয়ে বিরোধের জেরে তুমুল সংঘর্ষ, নিহত ১

দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

মেসির সঙ্গে কী হয়েছিল? এক সপ্তাহ পর মুখ খুললেন মিশর কোচ

ডাবের পানি খাইয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

১০

‘ফার্মের মুরগি’ প্রসঙ্গে কী বলেছিলেন শিক্ষামন্ত্রী?

১১

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

১২

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

১৩

বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

১৪

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

১৫

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

১৬

দাঁড়াতে পারছে না হাতি ‘রাজু বাহাদুর’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মালিক

১৭

ঢাবি লোক প্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

১৮

ব্র্যাক ব্যাংক এখন দেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংক

১৯

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান অংশীজনদের

২০
X