স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে হিলির বিশ্ব রেকর্ড

ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে সেঞ্চুিরর নজীর গড়লেন হিলি। ছবি : এক্স
ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে সেঞ্চুিরর নজীর গড়লেন হিলি। ছবি : এক্স

গত জানুয়ারিতেই জানিয়েছিলেন ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অ্যালিসা হিলি। এর ফলে আগামী সপ্তাহে শেষ টেস্ট খেলার আগে আজ ছিল তার ওয়ানডে থেকে অবসরের পালা। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে যখন ব্যাট হাতে মাঠে প্রবেশ করেন, সারি বেঁধে দুই পাশে দাঁড়িয়ে তাকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন ভারতের খেলোয়াড়েরা। আট বিশ্বকাপজয়ী এক খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ ওয়ানডে বলে কথা!

তবে বিদায়ী সম্মাননা নিয়ে মাঠে নামার পর তিনি যে ব্যাটিং করলেন, তাতে অস্ট্রেলিয়া তো বটেই, নারী ক্রিকেটকেই যেন আক্ষেপে পোড়ানোর ব্যবস্থা করে গেলেন অ্যালিসা হিলি। আজ হোবার্টে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার এই ওপেনার খেলেছেন ৯৮ বলে ১৫৮ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস। নারী ওয়ানডেতে ক্যারিয়ারের শেষ ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এটি।

দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে হিলির ধ্রুপদি ইনিংস কম নেই। আগের ৭ ওয়ানডে সেঞ্চুরির সঙ্গে আজ শেষবেলায় যোগ হয়েছে আরও একটি। ২৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ইনিংসটিতে গতি বেড়েছে ধীরে ধীরে। ফিফটিতে পৌঁছান ৪৯ বলে, পরের ত্রিশ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এরপর ১০০ থেকে ১৫০-এ যেতে লেগেছে মাত্র ১৬ বল। দেড় শয় পৌঁছানোর আগে অবশ্য পায়ের পেশির টান পড়েছিল। শেষ পর্যন্ত ইনিংসের ৩৭তম ওভারে স্নেহ রানার বলে বোল্ড হয়েছেন ১৫৮-তে।

আউট হওয়ার আগে মেয়েদের ক্রিকেটে শেষ ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন হিলি। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের শেষ ওয়ানডেতে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার জোহমারি লোগটেনবার্গ। ১৯ বছর পর রেকর্ডটা এখন হিলির।

ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে হিলির ১৫৮ দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৮ সালে ছেলেদের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের হামেশ মার্শাল। সেটিই ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস।

হিলির রেকর্ডের দিনে অস্ট্রেলিয়া ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪০৯ রান করেছে। এটি অস্ট্রেলিয়ার মাটিতে নারী ওয়ানডেতে সর্বোচ্চ, আর ভারতের বিপক্ষে যে কোনো মাঠেই সর্বোচ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X