স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের আঁচ এবার ফুটবলবিশ্বে, আমেরিকায় বিশ্বকাপ বয়কটের হুমকি ইরানের

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমেরিকা-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল বিশ্বের একাধিক দেশ। যুদ্ধের উত্তাপ এবার গিয়ে পড়ল ফুটবল বিশ্বেও। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকায় ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে ইরান।

আগামী ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জানিয়েছে, তারা আমেরিকার মাটিতে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট থেকে জানা গেছে, ইরান ফুটবল সংস্থার এক কর্তার মতে, আমেরিকায় গিয়ে তারা বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করবেন। তিনি আরও বলেন, ‘আজ যা ঘটছে, তা আমেরিকার আক্রমণের জন্যই। তবে এ বিষয়ে ক্রীড়া প্রধানরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

বিশ্বকাপে গ্রুপ জি-তে ইরানের সঙ্গে রয়েছে বেলজিয়াম, মিশর, নিউজিল্যান্ড। যদিও বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই নানান বিতর্ক দেখা দেয়। ইরান তো বটেই, এর আগে মেক্সিকো থেকে বয়কটের হুমকি দেওয়া হয়।কিছু দিন আগে ‘এল মেনচো’কে হত্যার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মেক্সিকো। তাই প্রশ্ন উঠেছিল, বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাবে না তো লাতিন আমেরিকার দেশটি?

জানুয়ারিতে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটো ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুক হামলা চালিয়েছিল। ওই মাসেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ। শনিবার তেহরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা। থেমে থাকেনি ইরানও। দুবাই, আবু ধাবি-সহ একাধিক জায়গায় বড়সড় হামলা চালায় তারা। যার জেরে অশান্ত পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যজুড়ে। এই পরিস্থিতিতে ইরান ফুটবল বিশ্বকাপ বয়কট করলে, ফিফার কাছে তা হবে বড় ধাক্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X