স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের নির্বাচক খুঁজছে বিসিবি, থাকতে হবে যেসব যোগ্যতা

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের জন্য ২ জন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নির্বাচক হতে হলে কী কী যোগ্যতা লাগবে তা উল্লেখ করার পাশাপাশি বোর্ড আবেদনকারীদের তাদের চাহিদা অনুযায়ী বেতন উল্লেখ করার জন্য বলেছে।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাকও এখন আর নির্বাচক প্যানেলে নেই। প্যানেলে রয়েছেন শুধু হাসিবুল হোসেন শান্ত।

বিসিবি তাই ২ জন নির্বাচক খুঁজছে। এদিকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার দৌড়ে ইতোমধ্যে এগিয়ে রয়েছেন নির্বাচক প্যানেলের সাবেক সদস্য হাবিবুল বাশার। নির্বাচক পদে আবেদনের জন্য যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে- অতীতে আন্তর্জাতিক ক্রিকেট অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট 'এ' ম্যাচ মিলে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা।

এছাড়া সব ফরম্যাটের আধুনিক ক্রিকেট সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী; নেতৃত্বগুণ, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা; দেশ ও দেশের বাইরে ভ্রমণ করার মানসিকতা; ঘরোয়া ক্রিকেট দেখা- এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

আগ্রহীদের আগামী ৮ মার্চের ভেতরে বিসিবির প্রধান নির্বাহী বরাবর অথবা বিসিবির চাকরি সংক্রান্ত অফিসিয়াল ইমেইলে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X