রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের সেরা একাদশে ঠাঁই পেলেন যে বাংলাদেশি

সেই ম্যাচের নায়ক সাকিব আল হাসানকে নিয়ে এভাবেই উচ্ছ্বাসে মেতে উঠেন কলকাতার সতীর্থরা। ছবি : সংগৃহীত
সেই ম্যাচের নায়ক সাকিব আল হাসানকে নিয়ে এভাবেই উচ্ছ্বাসে মেতে উঠেন কলকাতার সতীর্থরা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও একের পর এক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন সাকিব আল হাসান। কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে এনেছেন। এবার তার নাম উঠে গেছে উইজডেনে আইপিএলের সেরা একাদশে।

উইজডেন বৃহস্পতিবার আইপিএলের এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সেরা একাদশ প্রকাশ করেছে। তবে এই তালিকায় কোনো ভারতীয় নেই। এই একাদশে একমাত্র বাংলাদেশি সাকিব। ২০১১ সাল থেকে ২০২১ পর্যন্ত ১০ বছরের আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচে ১৯.৮২ গড় ও ১২৪.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৩ রান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বোলিংয়ে অবশ্য বেশি কার্যকরী তিনি। ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট।

উইজডেনে আইপিএলের একাদশে ছয়জনই শ্রীলঙ্কার। পাকিস্তান ও আফগানিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন। ওপেনিংয়ে শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি সনাথ জয়াসুরিয়ার সঙ্গে আছেন আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চারে আছেন আরেক দুই লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। দুজনেই ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএলে খেলেছেন। মিরপুরে ভারতকে হারিয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে। সাকিব ব্যাটিং করবেন পাঁচ নম্বরে।

ছয় ও সাত নম্বরে নামবেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজহার মেহমুদ ও থিসারা পেরেরা। ২০০৮ সালের পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ। আজহার মেহমুদ পাকিস্তানি ক্রিকেটার হলেও ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত তিনি যুক্তরাজ্যের পাসপোর্টের জোরে খেলেছেন আইপিএলে। আর পেরেরা আইপিএলে ছয়টি ভিন্ন দলের হয়ে খেলেছেন। বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।

স্পিন বোলিং আক্রমণে লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে আছেন রশিদ খান। রশিদ তাঁর লেগস্পিনের জাদুর পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ে কার্যকরী হতে পারেন। আছেন দুই পেসার লাসিথ মালিঙ্গা ও সোহেল তানভীর। ২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছিলেন তানভীর। রাজস্থান রয়্যালসের হয়ে সেবার জিতেছিলেন শিরোপা।

উইজডেনের আইপিএলের অ-ভারতীয় এশিয়ার সেরা একাদশ

সনাথ জয়াসুরিয়া, রহমানউল্লাহ গুরবাজ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আজহার মেহমুদ, থিসারা পেরেরা, রশিদ খান, মুত্তিয়া মুরালিধরন, সোহেল তানভীর, লাসিথ মালিঙ্গা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১১

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১২

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৩

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৪

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৫

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

ব্রাজিলের সামনে এবার মিসর

১৭

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৮

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৯

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

২০
X