মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জন্য ৮ কোটিরও বেশি ক্ষতি অস্ট্রেলিয়ার!

দুটি টেস্ট খেলতে চলতি বছর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
দুটি টেস্ট খেলতে চলতি বছর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

দুটি টেস্ট ম্যাচ খেলতে চলতি বছর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। আর এই সিরিজের জন্য অস্ট্রেলিয়া টেস্ট দলের অনেক সদস্য দ্য হান্ড্রেডের নিলামে নাম দেননি। কেননা, দ্য হান্ড্রেড ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ যে একই সময়েই মাঠে গড়াবে।

বিজনেস অব স্পোর্ট পডকাস্টে এমন তথ্য তুলে ধরেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যদিও বিষয়টি টেস্ট ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যকার ‘উত্তেজনা’ বাড়িয়ে তুলছে। কামিন্স দ্বিধান্বিত, কতদিন এভাবে টেস্ট ক্রিকেট বা জাতীয় দলের ক্রিকেটকে প্রাধান্য দিতে দেখা যাবে।

কথাপ্রসঙ্গে এবং বাস্তবিক অর্থে এ-ও মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ সিরিজ অজিদের জন্য ‘বড় সিরিজ’ নয়। কামিন্স বলেন, ‘মজার ব্যাপার হলো, দলের মূল সব খেলোয়াড়ই অ্যাশেজের মতো বড় সিরিজ খেলতে চায়। এই মৌসুমে দ্য হান্ড্রেডের সময় বাংলাদেশের বিপক্ষে আমাদের দুটি টেস্ট রয়েছে। আমাদের যে খেলোয়াড়রা সেই টেস্ট ম্যাচগুলোতে খেলবে, তারা সবাই দ্য হান্ড্রেড নিলামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, এমনটা চিরকাল থাকবে না।’

দ্য হান্ড্রেড অবশ্য বিশ্বের শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি। তাই টেস্টের জন্য এমন একটি অর্থকড়ি লিগকে ‘না’ বলা অবশ্যই সহজ কোনো সিদ্ধান্ত নয়। তবে যারা বোর্ডের অধীনে চুক্তিবদ্ধ, তাদের জাতীয় দলের খেলাকে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে।

কামিন্স জানান, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার জন্য ২০ দিনের বিনিময়ে দ্য হান্ড্রেডের পাঁচ লক্ষ পাউন্ডের (৮ কোটি টাকারও বেশি) প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। আমার মনে হয়, এটি একটি উত্তেজনার বিষয়। এ মুহূর্তে আমাদের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য এতটাই আগ্রহী যে তারা এই প্রস্তাবটি ছেড়ে দিতেও রাজি। কিন্তু আমি মনে করি না যে আমরা এটা মেনে নিতে পারি যে পরিস্থিতি চিরকাল এমনই থাকবে।’

কামিন্সের মতো যারা অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাটে খেলেন, তাদের আর্থিক দিকটি অবশ্য বোর্ড পুষিয়ে দেয়। তবে এতে খেলার চাপ থাকে বেশি। বোর্ডের চুক্তিতে নেই এমন ক্রিকেটাররা কম খেলেই বেশি আয় করে থাকেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার মাধ্যমে। সেদিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই তারকা পেসার।

এছাড়া তিনি জানিয়েছেন, ভবিষ্যতে নিজেও বেছে বেছে খেলার কথা ভাববেন। কামিন্স বলেন, ‘অবশ্যই, আমিও নির্দিষ্ট সিরিজগুলোকে অগ্রাধিকার দিব। আমি এখনও তিন ফরম্যাটেই অবশ্য খেলতে খুব আগ্রহী। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X