বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এই মুখ আর দেখাব না : সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

শুরুটা হয়েছিল একসঙ্গে, শেষটাও হতে পারত একইভাবে। কিন্তু হঠাৎ করেই তাল কেটে গেল। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হলো না দেশসেরা বাঁহাতি ওপেনার তামিমের। তামিম-সাকিবের বিরোধের কথা এখন সর্বজনবিদিত। বিশ্বকাপের আগেও এই দুই তারকার বিরোধ উত্তাপ ছড়িয়েছে। বিশ্বকাপ দলে না থাকা নিয়ে ভিডিওবার্তায় নিজের মতামত জানিয়েছেন তামিম।

একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও বলেছেন নিজের কথা। এদিকে, বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এমন সময় সাকিব বললেন, ‘এই মুখ আর দেখাব না’।

দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ আজ একটি বিজ্ঞাপনী ভিডিও সম্প্রচার করেছে। সেখানে দেখা যায়, ড্রেসিংরুমের বিরোধ ভুলে আবার এক হচ্ছেন সাকিব-তামিম। সাকিব মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ ব্যবহার করে তামিমের পাওনা ৩০ টাকা পরিশোধ করছেন এমন দৃশ্যও দেখানো হয় ভিডিওতে।

সাকিব-তামিমের ওই যৌথ ভিডিওতে আরও দেখা যায়, স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারও আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর শুরুতে দু’জন একে অন্যের সঙ্গে কথা বলছেন না। একটা সময় তারা ছোটবেলার স্মৃতিচারণ শুরু করেন। আর শেষে এসে দু’জনে এক হয়ে যান বিশ্বকাপে লড়াই করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান আরেকবার গর্জে ওঠার জন্য।

বুধবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার দিয়ে সাকিব লিখেছেন, এই মুখ আর দেখাব না। মূলত একটি টয়লেট্রিজ কোম্পানির বিজ্ঞাপনের জন্য সাকিব এক্ট ছবি দিয়ে এমন ক্যাপশন ব্যবহার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

বিশ্বকাপে গোলের বন্যা, বাড়ছে কার্ডের ঝড়ও

বৃহস্পতিবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এক জেলায়

রাস্তায় পড়েছিল বিদ্যুতের তার, সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান

সংসদে তথ্যমন্ত্রী / গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

মেসির দিকে কেন তেড়ে গিয়েছিলেন মিশরের গোলকিপিং কোচ

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

১০

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

১১

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

১২

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

১৩

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

১৪

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

১৬

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

১৭

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

১৮

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

১৯

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ 

২০
X