স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কোচকে হত্যাচেষ্টার অভিযোগে তিন ক্রিকেটার নিষিদ্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোচের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তিন ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ভারতের পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএপি)।

নিষেধাজ্ঞার মুখে পড়া ক্রিকেটাররা হলেন জে কার্থিয়েয়ান, এ অরবিন্দরাজ এবং এস সান্তোষ কুমারন। অভিযোগ অনুযায়ী, তারা পুদুচেরি অনূর্ধ্ব-১৯ দলের কোচ ভেঙ্কটারামনের ওপর হামলা চালান এবং হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন।

সিএপির বিবৃতিতে জানানো হয়, ঘটনাটি ঘটে ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে। এ ঘটনায় সেডুরাপেট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক চার্জশিট দাখিল হয়েছে। বর্তমানে বিষয়টি পুদুচেরির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–৪ আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সিএপি তাৎক্ষণিকভাবে তিন ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে স্থগিত করে। একই সঙ্গে তাদেরকে সিএপি সিয়েচেম ক্যাম্পাসসহ সংস্থার নিয়ন্ত্রণাধীন সব স্থাপনায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়া তাদের পুদুচেরি দলের হয়ে দেশি ও আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও বন্ধ রাখা হয়েছে। আদালত চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে সিএপি। পুদুচেরি সর্বশেষ রঞ্জি ট্রফি ২০২৫-২৬ মৌসুমে অংশ নেয়। সাত ম্যাচে মাত্র এক জয়ে গ্রুপ ডি’তে তারা ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১০

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১১

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১২

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৩

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৪

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৫

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৬

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৭

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৮

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৯

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

২০
X