মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের গর্ব বিসিবি সভাপতি তামিম ইকবাল: পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সাগরিকার প্রবেশপথ

স্টেডিয়াম ও নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোর প্রবেশপথ জুড়ে টানানো হয়েছে বড় বড় পোস্টার ও ব্যানার। ছবি : সংগৃহীত
স্টেডিয়াম ও নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোর প্রবেশপথ জুড়ে টানানো হয়েছে বড় বড় পোস্টার ও ব্যানার। ছবি : সংগৃহীত

যে মাঠে একসময় ব্যাট হাতে দাপট দেখিয়ে দর্শকদের মাতিয়েছেন তামিম ইকবাল, সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তার আগমনকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক আবেগঘন পরিবেশ। ঘরের ছেলে দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে থেকে প্রথমবার নিজ শহরের আন্তর্জাতিক ম্যাচ দেখতে আসছেন—এ খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো নগরজুড়ে।

সাগরিকা স্টেডিয়াম ও নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোর প্রবেশপথ এবং আশপাশের সড়কজুড়ে টানানো হয়েছে বড় বড় পোস্টার ও ব্যানার। তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে সাজানো এসব আয়োজনে ফুটে উঠেছে চট্টগ্রামের ক্রীড়াপ্রেমীদের গর্ব ও আবেগ। রাস্তার দুই পাশ থেকে শুরু করে স্টেডিয়ামের গেট পর্যন্ত পুরো এলাকা যেন রূপ নিয়েছে এক উৎসবমুখর মঞ্চে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ঘিরে আজ বৃহস্পতিবার সাগরিকা পাড়ে ছিল বাড়তি উত্তেজনা ও দর্শক উপস্থিতি। সিরিজ নির্ধারণী এই ম্যাচকে ঘিরে আগে থেকেই স্টেডিয়াম এলাকায় জমে উঠেছিল ক্রিকেটীয় আবহ, যার সঙ্গে যোগ হয়েছে তামিমকে কেন্দ্র করে আলাদা উচ্ছ্বাস।

স্টেডিয়ামের প্রবেশপথে চোখে পড়ছে তামিম ইকবালের ব্যাটিং মুহূর্তের বিশাল ব্যানার, যেখানে তাকে জাতীয় দলের জার্সিতে উপস্থাপন করা হয়েছে। পোস্টারগুলোতে তার নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে এবং চট্টগ্রামের ক্রিকেটে তার অবদানের কথাও তুলে ধরা হয়েছে।

মাঠে খেলা দেখতে আসা দর্শকরাও এই আবেগের অংশ হয়েছেন। অনেকেই পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, আবার কেউ আলোচনা করছেন তামিমের নতুন প্রশাসনিক দায়িত্ব নিয়ে। দর্শকরা বলছেন, আগে যাকে মাঠে ব্যাট হাতে দেখেছেন, এখন তাকে দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ে দেখা তাদের জন্য এক ভিন্ন অনুভূতি।

খেলা দেখতে আসা দর্শক হাসান বলেন,'তামিম ইকবাল আমাদের চট্টগ্রামের ছেলে। যে মাঠে তিনি একসময় ব্যাট হাতে খেলেছেন, আজ সেখানে তিনি বিসিবির সভাপতি হিসেবে আসবেন—এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই।'

খুদে ক্রিকেটার রাফসান রাফী বলেন,‘আমরা ছোটবেলা থেকে তামিম ভাইকে খেলা দেখেছি। এখন তিনি দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছেন, এটা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা চাই তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাক।’

এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচকে ঘিরে সাগরিকা এলাকায় নিরাপত্তা ও দর্শক চাপে ছিল বাড়তি সতর্কতা। তবে সবকিছুর মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি তামিম ইকবালকে ঘিরে তৈরি হওয়া এই আবহ সাগরিকার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর বিদ্যমান পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে। পরিচালকদের একাংশের পদত্যাগ এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে বর্তমান পর্ষদ ভেঙে দেওয়া হয় এবং নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

এই অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। তিন মাস মেয়াদি এই কমিটিতে আরও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও কমিটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X