স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে টাইগারদের শুভকামনা জানাল আর্জেন্টিনা

বিশ্বকাপে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে পর্দা উঠেছে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণের। দশ দলের লড়াইয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছে চার দল। আগামীকাল বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়া ধর্মশালার ম্যাচের আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের অভাব নেই। তবে এর মধ্যে একটি পোস্ট খুশি করে দিবে বাঙালি ফুটবল ও ক্রিকেট ভক্তদের। ক্রিকেট বিশ্বের জাঁকজমকপূর্ণ এ আসরে টাইগারদের শুভ কামনা জানিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

শুক্রবার (৬ অক্টোবর) এএফএ তাদের ফেসবুক পেজে লেখে, ‘আইসিসি ২০২৩ বিশ্বকাপে যাত্রা শুরু করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা। চ্যাম্পিয়নদের উদ্দীপনা আপনাদের পরিচালিত করবে বিজয়ের পথে!’

এ নিয়ে সপ্তমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ। বিশ্ব আসরে টাইগারদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে শনিবার (৭ অক্টোরব)। তার আগেই শুভ কামনা জানিয়েছে সাম্প্রতিক সময়ে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের বন্ধু হয়ে ওঠা বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।

মূলত গত কাতার বিশ্বকাপ থেকেই খেলাধুলায় দুদেশ একে অপরকে সমর্থন দিয়ে যাচ্ছে। ২০২২ ফিফা বিশ্বকাপে মেসিদের নিয়ে এ দেশের মানুষের উন্মাদনা নিয়ে সংবাদ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। যা চোখে পড়েছে মেসিদের। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ফেডারেশন ও দেশটির প্রেসিডেন্ট ফিফার বৈশ্বিক আসরে সমর্থনের জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছিল। এবার ভারত বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন জোগাতে চায় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

১০

স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

১১

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

১২

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৪

ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

১৫

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

১৬

‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

১৭

'টাকার বিনিময়ে ভোট বিক্রি', অভিযোগ তুললেন নায়িকা পলি

১৮

প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি

১৯

শ্রমিক নেতা হত্যা / ফেসবুকে পোস্ট দিয়ে মামলা প্রত্যাহারের দাবি ২ আসামির

২০
X