ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৫:১৯ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

এক লাফে ২৫ ধাপ এগিয়েছেন শান্ত

নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে রেকর্ড গড়ে জয় পায় বাংলাদেশ। সে ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করে বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত। ফলে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। এবার আইসিসির কাছ থেকে সুখবর পেলেন তিনি। বিশ্ব ক্রিকেট সংস্থার হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে লম্বা এক লাফে ২৫ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

এ ছাড়া দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হকেরও উন্নতি হয়ে র্যাঙ্কিংয়ে। ব্যাটারদের মধ্যে শান্ত অবস্থান ছিল র্যাঙ্কিংয়ের ৭৯ নম্বরে। আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে পেয়েছেন ১১২ রেটিং পয়েন্ট। তাতে ক্যারিয়ার সেরা ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে শান্ত উঠে এসেছেন ৫৪ নম্বরে।

৩০ রেটিং পয়েন্ট যোগ হয়েছে মুমিনুলের খাতায়। ৫০৪ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ৫৩ নম্বরে। এর আগে বাঁহাতি মিড অর্ডার ব্যাটারের রেটিং পয়েন্ট ছিল ৪৭৪। টেস্ট ব্যাটারের মধ্যে সেরা ৫০-এ আছেন বাংলাদেশের চার ব্যাটার। ২ রেটিং পয়েন্ট হারিয়ে ৬৮২ রেটিং নিয়ে ১৮ নম্বরে নেমে গেছে লিটন কুমার দাস। যদিও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক ছিল তার। ১ ধাপ নেমে গেছেন মুশফিকুর রহিম। ১৮ রেটিং পয়েন্ট খুইয়ে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সঙ্গে ২০ নম্বরে আছেন তিনি।

আফগানদের বিপক্ষে খেলেননি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এর প্রভাব পড়েছে সদ্য প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়েও। ৬ রেটিং পয়েন্ট খুইয়ে সাকিব নেমে গেছেন ৪০ নম্বরে। আর ৪৫ থেকে ৪৬ নম্বরে নেমে যাওয়া তামিম ইকবালের রেটিং পয়েন্ট এখন ৫৪৫।

এদিকে সব মিলিয়ে ব্যাটারদের শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। তার রেটিং পয়েন্ট ৮৮৭। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট হচ্ছে ৮৮৭। আর ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X