স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে ৪২৭ রানের বিশ্বরেকর্ড গড়ল আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেট ৪০০ রান তোলাই যেখানে কষ্টকর সেখানে টি-টোয়েন্টিতে ৪২৭ রান সংগ্রহ করে দেখিয়েছে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। বিশ্বের প্রথম দল হিসেবে ক্রিকেটরে সংক্ষিপ্ত সংস্করণে ৪০০-এর বেশি রান তোলার কৃতিত্ব গড়েছে লিওনেল মেসির দেশের মেয়েরা।

শুক্রবার (১৩ অক্টোবর) বুয়েনস আইরেসে চিলির বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২৭ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৫ ওভারে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় চিলির মেয়েরা। ফলে ৩৬৪ রানের জয় পায় আর্জেন্টাইনরা যা টি-টুয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানের জয়েরও রেকর্ড।

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চিলির বোলারদের ওপর তাণ্ডব চালায় আর্জেন্টিনার দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তিনা গালান। ১৬.৫ ওভারের উদ্বোধনী জুটিতে ৩৫০ রান তোলে তারা। যেটাও প্রথম উইকেট ছাড়াও যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান তোলার বিশ্বরেকর্ড। মাত্র ৮৪ বলে ২৭ বাউন্ডারিতে ১৬৯ রানের ক্যামিও খেলেন লুসিয়া টেলর। যা নারী টি-টোয়েন্টির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

আর্জেন্টিনার আরেক ওপেনার গালান ২৩ বাউন্ডারিতে ১৪৫ রানের টর্নেডো ইনিংসে অপরাজিত থাকেন। এ ছাড়া ওয়ানডাউনে নামা মারিয়া ক্যাস্টেইনার্স ১৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪২৭ রানের পাহাড়সমান সংগ্রহ পায় আর্জেন্টিনা।

৪২৮ রানের জবাবে মাত্র ৬৩ রানেই অলআউট হয়ে যায় চিলি। জেসিকা মিরান্ডা সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন। বাকি কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। এর আগে, নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছিল বাহরাইনের। গত বছরের মার্চে সৌদি আরবের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাহরাইনের মেয়েরা।

এদিন আরও কিছু লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে চিলির বোলাররা। এক ওভারে ৫২ রান খরচ করেছেন চিলির ফ্লোরেন্সিয়া মার্টিনেস। তবে ম্যাচে সবচেয়ে খরুচে বোলিং করেছেন কনস্তানসা ওয়ারসে। ৪ ওভারে ৯২ রান দিয়ে লজ্জার রেকর্ডে নাম তুলেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনক

বিইউবিটিতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুজনকে আজীবন বহিষ্কার

লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা

বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার, নতুন দায়িত্বে মামুন খন্দকার

১০

দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

১১

‘বিয়ে নয়, আগে একসঙ্গে থাকুন’ আবারও একই বার্তা জিনাতের

১২

ক্যাশলেস লেনদেন নিয়ে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

১৩

১৬ কোটি টাকা আত্মসাৎ / ফাস্ট গ্রুপের সিইও রাফের জামিন বাতিল, কারাগারে

১৪

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

১৫

চাঁদপুরে লেক থেকে ৩ বস্তা কোরআন উদ্ধার

১৬

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৭

পশ্চিমবঙ্গে ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্ক

১৮

স্মৃতিতে জুলাই / গ্রেপ্তারের পর পুলিশ বলে, ‘জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’

১৯

বরিশালের নতুন ডিসি মামুন

২০
X