স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০১:২০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটে আর্জেন্টিনাকে হারিয়ে শুভসূচনা ব্রাজিলের

ব্রাজিল নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ব্রাজিল নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই দমবন্ধ করা উত্তেজনা। এবার সেই প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়ে পড়ল ক্রিকেটের ময়দানেও! ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে দারুণ শুরু করেছে ব্রাজিল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে নিকোল মন্তেইরোর বিধ্বংসী বোলিংয়ে ৪৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিক আর্জেন্টিনা।

তবে এর আগে ব্রাজিল প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ৬৯ রান তোলে। তবে ছোট লক্ষ্য তাড়ায় ভালো শুরু করেও ব্রাজিলীয় বোলারদের তোপে ধসে পড়ে আর্জেন্টিনা। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক বনে যান মন্তেইরো।

ডাবল লিগ পদ্ধতির এই বাছাইপর্বে শীর্ষস্থান নিশ্চিত করাই এখন ব্রাজিলের লক্ষ্য। আগামী ১৭ মার্চ আবারও মুখোমুখি হবে দুই দল, তার আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে ব্রাজিল নারী দলকে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X