স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভুল জার্সি পরে মাঠে নামেন কোহলি

ভুল জার্সি পরে মাঠে নামনে বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
ভুল জার্সি পরে মাঠে নামনে বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান লড়াইয়ে ব্যাপক উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। তবে সেই উন্মাদনায় খেলোয়াড়দের ওপর সীমাহীন চাপ সৃষ্টি করে থাকে। আর এই চাপে যে কেউই ভুল করে বসতে পারেন। ঠিক এমনই ভুল করেছেন বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমখি হয় ভারত। পাকিস্তানের বিপক্ষে ভুল জার্সি পরে জাতীয় সংগীত ও ফিল্ডিং করেছেন বিরাট কোহলি। ম্যাচ শুরুর পর কেউ ভুলটা ধরিয়ে দিলে দ্রুত ড্রেসিংরুমে গিয়ে জার্সি বদল করে ফিরে আসেন ভারতীয় ব্যাটিং তারকা।

ভারতের বিশ্বকাপের জার্সিতে লোগোর সঙ্গে মিল রেখে কাঁধের নকশা তিনটি স্ট্রাইপ দিয়ে তৈরি করেছে জার্মানভিত্তিক ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তবে কোহলি যে জার্সি পড়ে প্রথমে মাঠে নেমেছিলেন, সেই জার্সিতে ছিল সাদা রঙের তিনটি স্ট্রাইপ।

বিশ্বকাপ শুরুর আগে সাদা স্ট্রাইপের জার্সি পরে ওয়ানডে ম্যাচগুলো খেলেছিল ভারত দল। তবে বিশ্বকাপের জার্সিতে ভারতের জাতীয় পতাকা তেরঙার সঙ্গে মিল রেখে কমলা, সাদা ও সবুজ রং দিয়ে স্ট্রাইপ করেছে। ভারতীয় দল তিন রঙের স্ট্রাইপের জার্সি পরে খেলতে নামে। শুধু কোহলি সাদা স্ট্রাইপের জার্সি পরে নেমেছিলেন। জাতীয় সংগীত গাওয়ার সময় সারিবদ্ধভাবে দাঁড়ালে ভুল জার্সির বিষয়টি সবার নজরে আসে। জাতীয় সংগীত শেষে শচীন টেন্ডুলকারের সঙ্গে ভুল জাসিতেই আলিঙ্গন করেন কোহলি। এখানেই ঘটনা শেষ হয়নি। ফিল্ডিংয়েও নেমে যান সেই ভুল জার্সি পরেই।

পাকিস্তানের ব্যাটিং শুরু হওয়ার কিছুক্ষণ পর কেউ ভুল ধরিয়ে দেন কোহলিকে। তখনই ড্রেসিংরুমে জার্সি বদলাতে যান সাবেক ভারতীয় অধিনায়ক। কোহলির পরিবর্তে মাঠে ফিল্ডিং করতে নামেন ঈশান কিষান। কিছুক্ষণ পর তিন রঙের স্ট্রাইপ দেওয়া জার্সি গায়ে চড়িয়ে মাঠে ফিরে আসেন বিরাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১০

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

১১

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১৪

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১৫

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৬

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৭

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৮

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৯

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

২০
X