স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০২:০৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বোলিংয়ে ভারত

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গ্যালারিতে অপেক্ষারত ১ লাখ ৩২ হাজার দর্শকের সামনে দুপুর আড়াইটায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। মহারণে টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বোলিংয়ে পাঠিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ডেঙ্গু পজিটিভ থাকায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলা হয়নি এই সময়ের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার শুভমান গিলের। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিষেক হচ্ছে তার। ভারতের একাদশ থেকে বাদ পড়েছেন ইশান কিষাণ।

অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষের রেকর্ড রান তাড়া করে জয়ের ম্যাচ থেকে কোনো পরিবর্তন আনেনি।

ওয়ানডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস বহু পুরোনো। যেখানে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। ম্যান ইন গ্রিনরা জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৬টি ম্যাচে জিতেছে ভারত। ৫টি ম্যাচে কোনো ফল হয়নি।

তবে মঞ্চটা যখন বিশ্বকাপ, তখন ভারত এগিয়ে আছে অনেকটাই। বিশ্বকাপে ৭ বারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলের অষ্টম দেখায় সেই ধারা ভাঙতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অন্যদিকে, অপরাজেয় তকমা ধরে রাখতে চায় রোহিত শর্মারা।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।

পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X