মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ৩১ রানে হারাল পাকিস্তান

পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করার সুযোগ পেয়েও ব্যাটিং ব্যর্থতায় সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে সফরকারীদের হারালেও তৃতীয় ম্যাচে হেরে গেছে টিম টাইগ্রেস। তবে হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

রোববার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩২ রান তোলে পাকিস্তান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১০১ রানে থামে স্বাগতিক বাংলাদেশ। ফলে ৩১ রানের ব্যবধানে হার মানে নিগার সুলতানা জ্যোতির দল।

পাকিস্তানের ১৩৩ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১০১ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। প্রথম ওভারেই সুমাইয়া আক্তারকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়েন শামিমা সুলতানা ও সোবহানা মুস্তারি। ১৭ রানে আউট হন মুস্তারি। ৩৮ থেকে ৫৯ রান তুলতে আরও চার উইকেট হারায় টিম টাইগ্রেস। শামিমা দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন। এ ছাড়া শরিফা খাতুন ১১ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আলিয়া রিয়াজ ও সাদিয়া ইকবাল ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৩ রানে সিদরা আমিনকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ১০৬ রানের বিশাল এক জুটি গড়েন মুনিবা আলি ও বিসমাহ মারুফ। ৪৯ বলে ৮ বাউন্ডারিতে ৬১ রানে সাজঘরে ফেরেন পাক ওপেনার। বিসমাহ মারুফ ৪৯ বলে ২ চারের সাহায্যে ৪৮ রান করেন। বাকি ব্যাটাররা কেউ ঝোড়ো ইনিংস খেলতে না পারায় ১৩২ রান থামে পাকিস্তানের ইনিংস। অধিনায়ক নিদা দার ৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ২১ রানে ২টি উইকেট শিকার করেন ফারিহা তৃষ্ণা ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১০

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১১

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১২

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৩

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৪

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৫

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৭

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৯

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

২০
X