বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদার স্পিন জাদুতে ৮২ রানে অলআউট পাকিস্তান

নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত
নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান নারী দলকে মাত্র ৮২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদা আক্তারের ৫ উইকেটে চট্টগ্রামে দিশেহারা হয়ে যায় পাক নারীরা।

বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নাহিদার স্পিন জাদুতে ৮২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

পাকিস্তানের ইনিংসে প্রথম আঘাত হানেন নাহিদা আক্তার। দলীয় ১৭ রানের মাথায় সিদরা আমিনকে সাজঘরে ফেরত পাঠান টাইগ্রেস স্পিনার। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার মুনিবা আলির উইকেট তুলে নেন নাহিদা। ১৬ রান করে আউট হন পাক ওপেনার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ২০ রান করেন বিসমাহ মারুফ। এছারা নাতালিয়া পারভেজের ব্যাট থেকে আসে ১৫ রান। ফলে ১৯.৪ ওভারে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় পাকিস্তানী নারীরা।

ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাহিদা আক্তার। ৫ পাকিস্তানিকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশ স্পিনার। ৩.৪ ওভারে ১টি মেইডেনসহ ৮ রানে এ কীর্তি গড়েন নাহিদা। এছাড়া সুলতান খাতুন, রাবেয়া খান, ও স্বর্ণা আক্তার ১টি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X