স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে বাংলাওয়াশ করতে জ্যোতিদের লক্ষ্য ১৩৩

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো সিরিজ জয়ের পর এবার ‘বাংলাওয়াশ’ করতে বাংলাদেশের প্রয়োজন ১৩৩ রান।

রোববার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন ওপেনার মুনিবা আলি।

সাগরিকায় টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সফরকারীদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে ৩ রানে সিদরা আমিনকে বোল্ড করেন সানজিদা আক্তার মেঘলা। দ্বিতীয় উইকেটে ১০৬ রানের বিশাল এক জুটি গড়েন মুনিবা আলি ও বিসমাহ মারুফ। ৪৯ বলে ৮ বাউন্ডারিতে ৬১ রানে সাজঘরে ফেরেন পাক ওপেনার।

১৯তম ওভারে ফিরে যান বিসমাহ মারুফ। ৪৯ বলে ২ চারের সাহায্যে ৪৮ রান করেন পাক ব্যাটার। বাকি ব্যাটাররা কেউ ঝড়ো ইনিংস খেলতে না পারায় ১৩২ রান থামে পাকিস্তানের ইনিংস। অধিনায়ক নিদা দার ৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ২১ রানে ২টি উইকেট শিকার করেন ফারিহা তৃস্না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১০

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১১

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

১২

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

১৩

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১৪

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১৫

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১৬

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১৭

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৯

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X