স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে জ্যোতিরা

প্রথম টি-টোয়েন্টিতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। ছবি: সংগৃহীত
প্রথম টি-টোয়েন্টিতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। ছবি: সংগৃহীত

ভারতে চলমান রয়েছে ওয়ানডে বিশ্বকাপ প্রতিযোগিতা। দশ দলের এই টুর্নামেন্টে সবার শেষে অবস্থান করছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এরইমধ্যে ঘরের মাটিতে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রোমে আর কিছুক্ষণ পরেই খেলতে নামবে টিম টাইগ্রেসরা। বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি দেখায় অবশ্য পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। মোট পাঁচবারের দেখায় চারবারই জিতেছে পাকিস্তান নারী দল। অন্যদিকে নিগার সুলতানা জ্যোতিদের জয় একটিতে। তবে দুই দলের সবশেষ দেখায় এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ছিল বাংলাদেশ।

৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান-বাংলাদেশ। আগামী ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি শেষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪, ৭ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচগুলো।

বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া সুলতানা, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষা ও সাথী রানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X