স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে হারাতে ইংল্যান্ডের দরকার ২৮৭

অজি ব্যাটার মার্নাস লাবুশানে। ছবি : সংগৃহীত
অজি ব্যাটার মার্নাস লাবুশানে। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। প্রতিযেগিতায় ইংলিশদের হারাতে পারলে শেষ চারের দিকে এগিয়ে যাবে অজিরা। আর হারলেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে ইংল্যান্ডের। দুদলের এমন বাঁচা মরার লড়াইয়ে ইংলিশদের ২৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। অজি ব্যাটার মার্নাস লাবুশানে দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান সংগ্রহ করেন।

আহমেদাবাদে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ১১ রানের মাথায় বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেডকে ফেরান ক্রিস ওকস। আরেক ওপেনার ওয়ার্নারকেও সাজঘরে পাঠান এই ইংলিশ পেসার। লাবুশানেকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ। জোড়া আঘাতে স্মিথ ও ইংলিশকে আউট করেন লেগ স্পিনার আদিল রশিদ। ১৭৮ রানের মাথায় সর্বোচ্চ ৭১ রান করা লাবুশানেকে সাজঘরে ফেরত পাঠান মার্ক উড।

ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি গড়েন স্টয়নিস ও গ্রিন। ৩৫ ও ৪৭ রানের মহামূল্যবান ইনিংস খেলেন দুই অজি ব্যাটার। ২৫০ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার আশঙ্কা জেগেছিল অজি শিবিরে। তবে শেষ দিকে অ্যাডাম জাম্পার ঝোড়ো ব্যাটিংয়ে ইংলিশদের বিপক্ষে ২৮৬ রানের সংগ্রহ দাড় করায় অস্ট্রেলিয়া। ১৯ বলে ৪টি চারের সাহায্যে ২৯ রানের ক্যামিও উপহার দেন অজি তারকা। ইংল্যান্ডের হয়ে পেসার ক্রিস ওকস সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়া আদিল রশিদ ও মার্ক উড ২টি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

যেভাবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী 

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১০

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১১

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১২

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

১৪

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

১৫

তরুণ শিল্পীদের তুলির আঁচড় আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

১৭

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

১৯

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

২০
X