স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০২:৪২ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

টসের সময় দুই অধিনায়ক। ছবি : সংগৃহীত
টসের সময় দুই অধিনায়ক। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত এবারের ওয়ানডে বিশ্বকাপে প্রায় প্রত্যেক দলেরই সাত ম্যাচ করে হয়ে গিয়েছে শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বাদে। চ্যাম্পিয়ন দল হিসেবে এলেও বিশ্বকাপের ময়দানে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে জয় এসেছে মাত্র একটিতে। অপরদিকে শুরুর দুই ম্যাচ হারলেও নিজেদের ঠিকই গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। এবার বিশ্বকাপের ৩৫তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামছে দল দুটি। দুই দলের জন্যই ভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালের পথ অনেকটাই খুলে গেছে অস্ট্রেলিয়ার। আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলে শেষ চারে খেলা অনেকটা নিশ্চিত হয়ে যাবে অজিদের। গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শেলের জায়গা অজি একাদশে ঢুকেছেন ক্যামেরুন গ্রিন ও মার্কাস স্টয়নিস।

এদিকে ছয় ম্যাচে পাঁচটিতেই হেরে বিপর্যস্ত ইংল্যান্ড। আজ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় একদম নিশ্চিত হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট তালিকার তলানিতে থাকলেও কাগজে কলমে টিকে আছে তারা। তবে দুই দলের ঐতিহ্যের লড়াই জিততে চাইবে ইংলিশরা। আগের ম্যাচের একাদশেই ভরসা রেখেছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জশ বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১০

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১১

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১২

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৩

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৪

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৫

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৬

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৭

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৮

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

২০
X