স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

উইজডেনের বর্ষসেরা দলে ভারতের প্রাধান্য   

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিগত বছরগুলোর চেয়ে ২০২৩ সালে সবচেয়ে বেশি ওয়ানডে ক্রিকেট খেলা হয়েছে। বিশ্বকাপের বছর হওয়ায় কারণে ক্রিকেট খেলুড়ে প্রত্যেকটি দেশের চাওয়া ছিল ওয়ানডে ক্রিকেট। রেকর্ড ওয়ানডের বছরে তর্কসাপেক্ষে সেরা দল ছিল ভারত। সেটির স্বীকৃতিও পেল তারা। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের সেরা একাদশজুড়ে ছিল ভারতের জয়জয়কার।

তবে নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারে ভারত। ২০২৩ সালে পুরো বছরটা একদিনের ক্রিকেটে আধিপত্য দেখিয়েও বিশ্বকাপ জিততে পারেনি তারা। তবে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে পুরো বছরজুড়ে ভালো খেলার পুরস্কার স্বরূপ ভারতের ৭ ক্রিকেটার জায়গা পেয়েছে বর্ষসেরা একাদশে।

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন রোববার (৩১ ডিসেম্বর) তাদের ওয়েবসাইটে ২০২৩ সালের সেরা একাদশ প্রকাশ করেছ। যেখানে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দলটির অধিনায়কও করা হয়েছে রোহিতকে। মিডল অর্ডারে বিরাট কোহলির সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও দক্ষিণ আফ্রিকার হেনরি ক্লাসেন। কোহলি ২০২৩ সালে ১৩৭৭ রান করেছেন। তার পাশাপাশি মিচেল ও ক্লাসেন পুরো বছরই দারুণ খেলেছেন।

লোয়ার মিডল অর্ডারে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের রবীন্দ্র জাদেজা। জাদেজা ২০২৩ সালে ২৬ ওয়ানডে খেলে ৩১ উইকেটের পাশাপাশি ৩০৯ রানও করেছেন। আর অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েলের রান ১১ ওয়ানডেতে ৪১৩।

বোলারদের মধ্যে চারজনই ভারতের। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামির সঙ্গে রয়েছেন বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। মূল কথা, ভারতের পুরো বোলিং আক্রমণটাই উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছে।

উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল

রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরি ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১০

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১১

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১২

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

‘মেসি ঈশ্বরের উপহার’

১৪

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৫

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৭

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৯

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০
X