স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আজ হারলেও যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি বাংলাদেশ। টানা ৬ ম্যাচ পরাজয়ের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। এমনকি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও ঝুকির মধ্যে পড়েছিল। তবে এ যাত্রায় রক্ষা পেয়েছে সাকিব বাহিনা। বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ২২.৪ ওভারে টপকাতে না পারায় আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম টাইগার্সের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত।

শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে অজিরা ২২.৪ ওভারে জয় নিশ্চিত না করতে পারায় শ্রীলঙ্কা চেয়ে রান রেট কম হওয়ার সুযোগ নেই টাইগারদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে আগামীকাল স্বাগতিক ভারতের বিপক্ষে হারাতে হবে নেদারল্যান্ডসকে। আর ডাচরা যদি রোহিত-কোহলিদের কোনো ভাবে হারিয়ে দেয় তাহলেই বাদ পড়বে বাংলাদেশ। তবে আপাতদৃষ্টিতে ইনফর্ম ভারতেীয়দের হারানো আকাশ-কুসুম চিন্তার মতোই হবে নেদারল্যান্ডসের কাছে।

দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান যদি ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ বেড়ে যাবে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের।

বিশ্বকাপের সেরা ৮ দল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে। বিশ্বকাপের বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে সাতে রয়েছে ইংল্যান্ড। আট নম্বরে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার অবস্থান নয় নম্বরে এবং দশে আছে নেদারল্যান্ডস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১০

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১১

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৩

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৪

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৫

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৬

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৭

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৮

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৯

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

২০
X