স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আইয়ার ও রাহুল ঝড়ে ভারতের সংগ্রহ ৪১০

ভারতের দুই সেঞ্চুরিয়ান শ্রেয়াস আইয়ার (বাঁয়ে) ও লোকেশ রাহুল। ছবি : সংগৃহীত
ভারতের দুই সেঞ্চুরিয়ান শ্রেয়াস আইয়ার (বাঁয়ে) ও লোকেশ রাহুল। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে রানের পাহাড় গড়েছে ভারত। ওয়ানডেতে দ্বিতীয় দল হিসেবে প্রথম পাঁচ ব্যাটার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার বিরল রেকর্ড গড়েছে আয়োজকরা। এ ছাড়া শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের ঝোড়ো সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪১০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। এ ছাড়া লোকেশ রাহুল ৬৪ বলে ১০২ রানের ক্যামিও খেলেন।

বেঙ্গালুরুর ব্যাটিং স্বর্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চার-ছক্কায় মাত্র ১১.৫ ওভারের স্কোর বোর্ডে ১০০ রান তোলেন রোহিত ও শুভমান গিল। ৩২ বলের মোকাবিলায় ৩টি চার ও ৪টি ছক্কায় ৫১ রানের ঝোড়ো ইনিংসে ফেরেন গিল। ৫৪ বলে ৬১ রানের ক্যামিওতে আউট হন ভারত অধিনায়ক। রান মেশিন বিরাট কোহলিও ক্যারিয়ারের ৭১তম ফিফটিতে ৫১ রান করেন।

২৮.৪ ওভারে ২০০ রানের মাথায় কোহলি ফিরলে শুরু হয় শ্রেয়াস আয়ার আর লোকেশ রাহুলের তাণ্ডব। চতুর্থ উইকেটে ১২৮ বলে ২০৮ রানের বিধ্বংসী জুটি গড়ে ভারতকে চারশোর ঘরে পৌঁছে দেন তারা। ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি পূরণ করে ১২৮ রানে অপরাজিত থাকেন আইয়ার। আর মাত্র ৬২ বলে বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন রাহুল। ইনিংসের এক বল বাকি থাকতে ১১টি চার আর ৪টি ছক্কায় ১০২ রানে সাজঘরে ফিরে যান ভারত উইকেটকিপার। এছাড়া ১০টি চার ও ৫টি ছক্কায় ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন আয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১০

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১১

রিজার্ভ আরও বাড়ল

১২

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৪

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৫

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৬

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৭

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

১৮

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১৯

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

২০
X