সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিইউতে ৩০ বছর বয়সী ভারতের তারকা ক্রিকেটার

শ্রেয়াস আইয়ার। ছবি: সংগৃহীত
শ্রেয়াস আইয়ার। ছবি: সংগৃহীত

ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে পাওয়া পাঁজরের চোটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হওয়ায় বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

শনিবার ম্যাচ চলাকালে অ্যালেক্স কেয়ারিকে আউট করতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে পেছনের দিকে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ ধরেছিলেন আইয়ার। তবে সেই সময়ই বাঁপাশের পাঁজরে চোট পান তিনি। পরে ড্রেসিংরুমে ফিরে ব্যথা বাড়তে থাকায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেন, ‘কয়েক দিন ধরে আইসিইউতে রয়েছেন শ্রেয়াস আইয়ার। পরীক্ষার রিপোর্ট আসার পর অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। তারপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে আইয়ারকে অন্তত দুই থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। তার সেরে ওঠার গতি অনুযায়ী এই সময়কাল নির্ধারণ করা হবে।’

ড্রেসিংরুমে ফেরার পর শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত পদক্ষেপ নেয় বিসিসিআইয়ের মেডিকেল টিম। সূত্র জানায়, দলের চিকিৎসক ও ফিজিও কোনো ঝুঁকি নেননি আইয়ারকে নিয়ে। এখন অবস্থা স্থিতিশীল, তবে বিষয়টি প্রাণঘাতী হতে পারত। অভ্যন্তরীণ রক্তক্ষরণ থাকায় সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। এখনই বলা কঠিন, ঠিক কবে সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবে।

৩০ বছর বয়সী এই ব্যাটার অন্তত এক সপ্তাহ সিডনির হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন বলে জানা গেছে। এরপর চিকিৎসকের ছাড়পত্র পেলে তিনি ভারতে ফিরতে পারবেন। উল্লেখ্য, আইয়ার ভারতের টি–টোয়েন্টি দলে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X