স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০১:০৩ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির সম্ভাবনা

অজি অধিনায়ক প্যাট কামিন্স ও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ছবি : সংগৃহীত
অজি অধিনায়ক প্যাট কামিন্স ও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় সেমিতে কলকাতায় ফাইনালের লড়াইয়ে দুপুরে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে ইডেন গার্ডেনসের মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছে। এমনিকি পুরো দিনে থেমে থেমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাতেই দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলে বিঘ্ন ঘটাতে পারে বেরসিক বৃষ্টি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেনসে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ম্যাচ শুরুর সময়ে বেরসিক বৃষ্টি বাধা দিতে পারে। তা ছাড়া আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। বৃষ্টি ছাড়াও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যতি বৃষ্টির কারণে কোনো ভাবে খেলা অসম্পূর্ণ থাকে বা ফলাফল না আসে তাহলেও চিন্তার কিছু নেই। কারণ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি।

আজই সেমিফাইনাল শেষ করার চেষ্টা করবেন ফিল্ড আম্পায়াররা। ন্যূনতম ২০ ওভার করে খেলা চালিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। যদি তাও সম্ভব না হয় তবেই খেলা গড়াবে রিজার্ভ ডেতে। সেক্ষেত্রে পরের দিনে একই সময়ে মাঠে গড়াবে বাকি অংশটুকু। আর রিজার্ভ ডেতেও বৃষ্টির কারণে খেলা সম্ভব না হলে পয়েন্ট টেবিল অনুযায়ী এগিয়ে থাকা দলকে ফাইনালিস্ট ঘোষণা করা হবে।

বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে তিনে ছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর সেক্ষেত্রে মেগা ফাইনালে ভারতের বিপক্ষে খেলার যোগ্যতা অর্জন করবে প্রোটিয়া বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১০

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১২

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৪

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১৫

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৬

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৭

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৮

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৯

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

২০
X