কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডে ‘শামি’ নিষিদ্ধ!

বলিউড অভিনেতা সনু সুড ও ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা সনু সুড ও ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে আগামী রোববার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। কিউইদের বিপক্ষে শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডেতে সর্বোচ্চ ৫০তম সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। কিন্তু ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের ৭ উইকেট নিয়ে সব আলো কেড়ে নেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

প্রথম সেমিফাইনালে বলতে গেলে প্রায় একাই উইলিয়ামস বাহিনীকে হারিয়ে দেন শামি। ২০১৯ বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে ভারতকে হারিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল স্বাগতিকরা। যার নেতৃত্বে ছিলেন ডানহাতি পেসার শামি। সেই জয়ের পর নাকি নিউজিল্যান্ডে ‘নিষিদ্ধ’ হয়েছেন ভারতীয় তারকা। এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেতা সনু সুড।

নিউজিল্যান্ডে শামির নিষিদ্ধ হওয়ার বিষয়টি রসিকতা করেই বলেছেন বলিউড অভিনেতা সনু। ভারতীয় পেসারের পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শামিকে উদ্দেশ্য করে সনু লিখেন, ‘ব্রেকিং নিউজ : নিউজিল্যান্ডে শামি কাবাব নিষিদ্ধ!’

বলিউড অভিনেতা সনু সুদের এমন রসিকতাকে মজা হিসেবেই নিয়েছে নেটিজেনরা। তার এমন মজার কাণ্ডে পাল্টা জবাবও দিয়েছেন শামি। তিনি জবাব দিয়ে লিখেছেন, ‘হাহাহাহাহা’। এর সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন ভারতীয় পেস তারকা।

প্রথম সেমিফাইনালে ৭ উইকেট নেওয়ার দিনে বিশ্বরেকর্ড গড়েছেন শামি। প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। বিশ্বকাপে ভারতের হয়ে সেরা বোলিং ফিগারও এখন তার দখলে। এ ছাড়াও টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৪ উইকেট শিকারের নজির গড়েন শামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১১

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১২

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৩

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৫

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৬

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৭

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৮

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৯

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X