স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ সাকিব কেন মিরপুরে?

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। বাঁহাতের আঙুলে চোটের কারণে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি বাংলাদেশ অধিনায়ক। তখন থেকে ক্রিকেটের বাইরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবশেষে নিজের চোটাক্রান্ত আঙুল নিয়ে কথা বলতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হন সাকিব।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন টাইগার অধিনায়ক সাকিব। সেখানে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন। তবে নিজের আঙুলের চোট নিয়ে কথা বলতেই বিসিবির মেডিকেল বিভাগে আসেন সাকিব।

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেই যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে পাড়ি জমান সাকিব। মার্কিন মুল্লুকে অবস্থানকালীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল দেশে ফিরেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের অফিসে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন সাকিব।

বিসিবির মেডিকেল বিভাগে নিজের চোটপ্রাপ্ত আঙুল দেখাতেই মিরপুরে এসেছিলেন সাকিব। দেখা যায় বাঁহাতের আঙুলে ব্যান্ডেজ নিয়েই বিসিবিতে প্রবেশ করেন বাংলাদেশ অধিনায়ক।

বিসিবির চিকিৎসক সূত্রে জানা গেছে, নিজের বাঁহাতের আঙুলের লাগানো স্প্রিং বদলানোর জন্য বিসিবিতে যান সাকিব। কমপক্ষে তিন সপ্তাহ ব্যান্ডেজ নিয়ে ঘুরতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।

বিসিবির চিকিৎসক জানিয়েছেন, সাধারণত এমন চোটের ক্ষেত্রে তিন সপ্তাহ পর ব্যান্ডেজ খুলে এক্স-রে করা হয়। সেই হিসেবে অন্তত আরও এক সপ্তাহ পর আঙুলে এক্স-রে করতে হবে। এরপরেই তার (সাকিব) চোটের সবশেষ অবস্থা জানা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X