স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

নারী অ্যাশেজে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

অ্যাশেজ ট্রফি হাতে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল । ছবি : সংগৃহীত
অ্যাশেজ ট্রফি হাতে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

ইংল্যান্ডে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে। পুরুষদের অ্যাশেজে প্রথম টেস্টে দুই উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। পুরুষদের মতো নারী অ্যাশেজেও অস্ট্রেলিয়া সফল। একমাত্র টেস্টে ইংল্যান্ডকে ৮৯ রানে হারিয়েছে অজি মেয়েরা। অজি পেসার অ্যাশলি গার্ডনার দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে জয়ের নায়ক।

চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১১৬ রান ছিল ইংল্যান্ডের। জয়ের জন্য অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ২৬৮ রানের টার্গেট থেকে দূরে থাকতেই পঞ্চম দিনে থেমে যায় ইংলিশ মেয়েরা। গার্ডনারের ঘূর্ণির জবাব ছিল না তাদের কাছে। ফলে প্রথম সেশনেই শেষ হয়ে যায় খেলা। ৮৯ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন অ্যালিসা হিলিরা।

অ্যাশেজে একমাত্র টেস্টটি জিততে পঞ্চম দিন অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫ উইকেট। ইংল্যান্ডের দরকার ছিল ১৫২ রান। ইংলিশদের ৫ উইকেট ফেলতে শেষ দিনে মাত্র ২১ ওভার লাগে অস্ট্রেলিয়ার। শেষ দিনে ৫টি উইকেটই নিয়েছেন গার্ডনার। দ্বিতীয় ইনিংসে সব মিলিয়ে মোট ৮ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট মিলিয়ে ইংল্যান্ডের ২০টি উইকেটের ১২টিই নিয়েছেন গার্ডনার।

ম্যাচসেরাও হয়েছেন তিনি। গার্ডনার ম্যাচসেরার পুরস্কার নিয়ে বলেন, ‘এমন কিছুর স্বপ্ন দেখিনি। তবে পাঁচ দিন খেলার পর এমন একটা ফল পাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভাগ্য সহায় ছিল। জুটি গড়ে আমরা দারুণ বোলিং করেছি। তার মধ্যে আমি বিশেষভাবে ভাগ্যবান, কারণ অনেক উইকেট পেয়েছি।’

ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট বলেন, ‘প্রথমেই বলব, দারুণ একটা টেস্ট। আমি মেয়েদের পাঁচ দিনের টেস্ট করার ব্যাপারে বেশি সোচ্চার ছিলাম। কেন ছিলাম, এই টেস্ট তার প্রমাণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X