শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

প্রথম সেশনে পাঁচ উইকেট নেই বাংলাদেশের

কিউই স্পিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
কিউই স্পিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিন বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে মাত্র ৩৩ ওভার খেলা হয়। ২ উইকেটে ৩৮ রানে দিন শেষ করা বাংলাদেশ আজ তাদের স্বল্প রানের লিড বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে। তবে চতুর্থ দিন মাঠে নেমেই কিউই স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে আরও তিন উইকেট হারিয়ে চাপে নাজমুল হাসান শান্তর দল।

শনিবার (৯ ডিসেম্বর) চতুর্থ দিনের শুরুতেই স্পিন দিয়ে শুরু করে কিউইরা। প্রথমে অবশ্য কোন ঝামেলা ছাড়াই দলীয় সংগ্রহ ৫০ পার হয় বাংলাদেশের তবে তার পর থেকেই কিউই ঘূর্ণিতে আটঁকানো শুরু হয় টাইগার ব্যাটারদের।

আগের দিনের ৩৮ রানের সঙ্গে ৩৩ রান যোগ করতেই বাংলাদেশ হারায় দিনের প্রথম উইকেট। এরপর আর ১১ রান যোগ করতেই স্কোরবোর্ডে নেই আরও এক উইকেট। আসা-যাওয়ার মিছিলে শাহাদাত দিপু ও মেহেদী হাসান মিরাজের সাথে নুরুলও যোগ দেওয়ায় রীতিমতো বিপর্যয়ে বাংলাদেশ। লিড এখনও ১০০ পার হয়নি।

দিনের শুরুতে মুমিনুল দুটো চার মেরে ভাল কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি তিনি। ১০ রান করেই এজাজ প্যাটেলের বলে লেগবিফরের শিকার হয়ে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। মুশফিকুর রহিম এসে টিকতে পেরেছেন ১২ বল। ৯ রান করেই শেষ হয়েছে তার ইনিংস। মিচেল স্যান্টনারের দিনের প্রথম শিকার এই অভিজ্ঞ ব্যাটার। স্লিপে ক্যাচটা নিয়েছেন ড্যারেল মিচেল।

পরে শাহাদাত দিপু এসে টিকে ছিলেন ১৩ বল। তিনিও শিকার স্যান্টনারের। মেহেদী হাসান মিরাজের যেখানে দায়িত্ব নিয়ে খেলার কথা তিনিও এজাজ পাটেলের বাইরে বের হওয়া বল বোকার মতো খেলতে যেয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। একই ওভারে নুরুলও আউট হয়ে বাংলাদেশকে বিশাল চাপে ফেলে এসেছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেট হারিয়ে ১০৩ রান। ক্রিজে আছেন ওপেনার জাকির হোসেন ও নাঈম হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১০

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১১

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১২

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৩

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৪

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৫

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৬

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৭

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৮

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১৯

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

২০
X