ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

আলোকস্বল্পতায় বন্ধ তৃতীয় দিনের খেলা 

আলোকস্বল্পতায়  আপাতত বন্ধ খেলা। ছবি: সংগৃহীত
আলোকস্বল্পতায় আপাতত বন্ধ খেলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ‍দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মিরপুরে তৃতীয় দিনের খেলার শুরু থেকেই দেখা দেয় বাগড়া। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দিনের খেলা শুরু হতে দেরি হওয়ার পর এক সেশন না জেতেই দেখা দেয় আলো স্বল্পতা। যার কারণে চা বিরতির পর আট ওভারের মধ্যে আবার বন্ধ হয়ে যায় খেলা। তৃতীয় দিনে ৩০ রানে এগিয়ে আছে টাইগাররা।

এর আগে ৫৫ রানে ৫ উইকেটে দিন শুরু করা নিউজিল্যান্ডকে ১৮০ রানে গুঁড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে নেমে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুজনের আউটের পরই অবশ্য দেখা দেয় আলোক স্বল্পতা। যার কারণে সাময়িকভাবে বন্ধ আছে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা।

নিউজিল্যান্ডের ব্যাটিং শেষ হওয়ার পরই আম্পায়াররা চা পানের বিরতি দেন। বিরতি শেষে নেমে অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। স্পিনার এজাজ পাটেলের বলে ২ রান করে ফেরত যান তিনি।

তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিজে এসে দেখে শুনে কিউই স্পিনারদের খেলতে থাকেন নাজমুল ইসলাম শান্ত। তার এবং জাকির হাসানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আর কোন উইকেট দেওয়া ছাড়াই দিন পার করে দিবেন। তবে তা আর হতে দিলেন না কিউই অধিনায়ক টিম সাউদি। তার নিস্প্রাণ বলে চার মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত।

এর পর মুমিনুল এসে এক বল খেলার পরেই দেখা দেয় আলোক সল্পতা। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৮ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১১

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১২

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৪

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৫

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৬

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৮

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৯

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

২০
X