স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়ে ফাইনালে জুনিয়র টাইগাররা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পেসার মারুফ মৃধার বিধ্বংসী বোলিংয়ের পর আরিফুল ইসলামের ৯৪ রানের ইনিংসে টিম ইন্ডিয়াকে ৪ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে আইসিসির একাডেমি প্রথম সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৮৯ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। জবাবে ৪৩ বল ও ৪ উইকেট হাতে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে টাইগাররা।

১৮৯ রানের লক্ষ্যমাত্রা তাড়ায় ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশের যুবারা। প্রথম ওভারে বিদায় নেন জিসান আলম। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলীও এদিন দ্রুত বিদায় নেন। টানা তিন ম্যাচে রানের ফেয়ারা ছুটানো উইকেটকিপার ব্যাটার মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে ১৩৮ রানের বিশাল পার্টনারশিপ গড়েন আরিফুল ইসলাম ও আহরার আমিন।

মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন আরিফুল। ব্যাক্তিগত ৯৪ রানে লিমবানির বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই জুনিয়র টাইগার। আরিফুলের বিদায়ের পর দ্রুত আরও দুই উইকেট হারায় টাইগাররা। আহরার আমিন ৪৪ রানে সাজঘরে ফেরেন। শিহাব জেমসও ৯ রানে আউট হলে টাইগারদের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও শেখ পারবেজ জীবন। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগার পেসারদের সামনে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে ভারতের টপঅর্ডার। ১৩ রানে বিদায় নেন ৩ ব্যাটার। তিনটি উইকেটই শিকার করেন ১৭ বছর বয়সী পেসার মারুফ মৃধা। এরপর টিম ইন্ডিয়ার ওপর চড়াও হন ডানহাতি পেসার রাহানাদ দৌলা বর্ষন। শচীন দাস ও প্রীয়ংসু মালিয়ার উইকেট তুলে নেন তিনি। অভিনাশকে ফিরিয়ে ৬১ রানে ভারতের ৬ নম্বর উইকেট তুলে নেয় বাংলাদেশের যুবারা।

সপ্তম উইকেটের ৮৪ রানের পার্টনারশিপ গড়েন মুশির খান ও মুরুগান অভিষেক। তাদের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে ভারত যুবারা। দুজনেই ফিফটি তুলে আউট হন। ১৪৫ রানের মাথায় ৫০ রানে সাজঘরে ফিরে যান মুশির খান। সর্বোচ্চ ৬২ রান করা অভিষেককে ফেরান সেই মারুফ মৃধা। শেষ পর্যন্ত ১৮৮ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল। টাইগারদের হয়ে পেসার মারুফ মৃধা ৪১ রানে ৪টি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X