বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত যুবারা

অনূর্ধ্ব-১৯ সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল পাকিস্তান যুবারা। এবার সেই পাকিস্তানকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় সেমিতে পাক যুবাদের ১১ রানে হারিয়েছে আমিরাত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিক দেশের ১৯৪ রানের টার্গেটে ১৮২ রানে গুটিয়ে যায় পাক যুবারা।

১৯৪ রান তাড়া করতে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ২২ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার শাহজাইব খান। তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটিতে পাকিস্তানকে জয়ের পথে রাখেন আজান আওয়াইস এবং সাদ বেগ। মাত্র ২২.৪ ওভারে ৩ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে ফেলে পাকিস্তান যুবারা। কিন্তু এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।

১০৫ রানে ৩ উইকেট থেকে ১২১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। দুই রানের ব্যবধানে আউট হন অধিনায়ক সাদ বেগ এবং আজান আওয়াইস। তারা য়থাক্রমে ৫০ ও ৪১ রানের ইনিংস খেলেন। এই ঝড় সামলে শেষের দিকের ব্যাটারদের দৃঢতায় আবার লড়াইয়ে ফেরে পাকিস্তান। কিন্তু ১৬৫ রানে অষ্টম উইকেট হারালে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ ওভারে ১২ রান দরকার পড়ে পাকিস্তানের। আয়মান আহমেদ শেষ ওভারের ২টি উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতয় সংযুক্ত আরব আমিরাত। ৮৯ রানের ভিতরে ৫ উইকেট হারায় স্বাগতিক দেশ। কিন্তু সাত নম্বরে ব্যাট করতে নামা আয়ান আফজাল খানের হাফসেঞ্চুরিতে ১৯৪ রান সংগ্রহ করে আরব আমিরাত।

৭টি চারের সাহায্যে ৫৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন আমিরাত অধিনায়ক। পাকিস্তান যুবাদের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নেন উবাইদ শাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X