বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় নারীদের নতুন ইতিহাস

ভারতীয় নারী ক্রিকেট দল। ছবি : সংগ্রহীত
ভারতীয় নারী ক্রিকেট দল। ছবি : সংগ্রহীত

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল ভারত নারী ক্রিকেট দল। একমাত্র টেস্টে ইংলিশ নারীদের ৩৪৭ রানের ব্যবধানে হারের তিক্ত স্বাদ দিয়েছে স্বাগতিক নারীরা। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারী ক্রিকেটে সর্বোচ্চ ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড গড়েছে হারমানপ্রীত কৌরের দল।

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটি মাত্র আড়াই দিনে শেষে হয়েছে। নিজেদের মাঠে নারীদের টেস্টের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে টিম ইন্ডিয়া। ১৯৯৮ সালে পাকিস্তানের নারীদের ৩০৯ রানে হারিয়েছিল শ্রীলঙ্কার নারীরা। আর ইংলিশ নারীদের বিপক্ষে ভারত জিতেছে ৩৪৭ রানে। যা এখন নারী ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয়। তাছাড়া ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে প্রথম জয়ও তুলে নিল ভারতের নারীরা।

ভারতের বিশ্বরেকর্ড গড়ার অন্যতম কারিগর অলরাউন্ডার দীপ্তি শর্মা। মূলত এ তারকার অলরাউন্ড নৈপুণ্যে অসহায় আত্মসমর্পণ করে ইংলিশ নারীরা। ব্যাট হাতে অনবদ্য ৬৭ রানের পাশাপাশি বোলিংয়ে দুই ইনিংসে শিকার করেন ৯ উইকেট। প্রথম ইনিংসে মাত্র ৫.৩ ওভারে ৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। দ্বিতীয় ইনিংসে ৩২ রানে শিকার করেন আরও ৪টি উইকেট।

মুম্বাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৪২৮ রানের জবাবে ১৩৬ রানে গুটিয়ে যায় ইংলিশ নারীরা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানে ডিক্লেয়ার দেন অধিনায়ক হানমানপ্রীত। ফলে জয়ের জন্য ৪৭৯ রানের কঠিন লক্ষ্য সামনে পড়ে ইংল্যান্ডের নারীদের সামনে। পাহাড়সম রানের পিছু ছুটতে গিয়ে দীপ্তি শর্মা-পূজা ভাস্কারের বোলিং তোপে ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড নারীদের দ্বিতীয় ইনিংস।

সেই সঙ্গে নারী টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েন ভারতীয় মেয়েরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X