স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

তৃতীয় দফার বৃষ্টিতে কমেছে ম্যাচের দৈর্ঘ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডানেডিনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন দফা বৃষ্টিতে দৈর্ঘ্য কমে ৪০ ওভারে নামা ম্যাচে ১৯.২ ওভার পর আবারও হানা দিয়েছে বৃষ্টি। কিউই অধিনায়ক টম লাথামের ফিফটিতে ২ উইকেট হারিয়ে ১০৮ রান তুলেছে স্বাগতিকরা। তবে বৃষ্টির কারণে আবারও ম্যাচের দৈর্ঘ্য কমে ৩০ ওভারে নেমেছে।

রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনের উইনিভার্সিটি ওভালে প্রথম ওয়ানডেতে আপাতত বৃষ্টিতে বন্ধ রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচ। টস জিতে বোলিংয়ে নেমে প্রথম ওভারে জোড়া উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে রানের খাতাই খুলতে দেননি টাইগার পেসার।

তৃতীয় উইকেটে দ্রুতই ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা। বৃষ্টির আগ মুহূর্তে শতরানের জুটি গড়েন অধিনায়ক টম লাথাম ও উইল ইয়ং। এরই মধ্যে ১০৩ রান যোগ করে অপরাজিত আছেন। ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ৫৮ বলে ৬ চারে ৫১ রানে অপরাজিত আছেন লাথাম। ফিফটির আগে ৪৮ রানের মাথায় নিউজিল্যান্ডের ১১তম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রান পূর্ণ করেন কিউই অধিনায়ক। কিউই ওপেনার উইল ইয়াং ৫৪ বলে ৪১ রানে অপরাজিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১০

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১১

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১২

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৩

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৪

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৫

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৬

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৭

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৮

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৯

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

২০
X