স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে ৩৬০ রানে হারাল অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টেস্ট জিতেছিল পাকিস্তান। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ২৮ বছর। এসময়ের মধ্যে অজিদের মাঠে ১৫টি টেস্টে টানা হারল এশিয়ার দেশটি। যার সবশেষটি ছিল পার্থ টেস্ট। ৩৬০ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানিদের উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

রোববার (১৭ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৩ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। আর তাতেই ৪৫০ রানের পাহাড়সম টার্গেটের মুখে পড়ে পাকিস্তান। বিশাল রান তাড়া করতে নেমে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের পেস আগুনে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

চতুর্থ ইনিংসে ৪৫০ রান তাড়ায় টেস্টে কোনো দল জেতার রেকর্ড নেই। পাকিস্তানের সামনে ছিল অসম্ভব এক ইতিহাস গড়ার উপলক্ষ। প্রথম ইনিংসে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ভাগে অস্ট্রেলিয়ার পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের পেস তাণ্ডবে পিষ্ট হয় পাক ব্যাটাররা। এদিন ফাহিম আশরাফকে আউট করে বিশ্বের অষ্টম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট শিকারের এলিট ক্লাবে নাম লেখান অজি স্পিনার নাথান লায়ান।

প্রথম ওভারে আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেন মিচেল স্টার্ক। ষষ্ঠ ওভারে অকারণে খোঁচা দিয়ে আউট অধিনায়ক শান মাসুদ। শফিকের মতো ২ রানে ফিরেছেন মাসুদও। পরের ওভারে ইমাম-উল-হক ফিরলে পাকিস্তানের রান দাঁড়ায় ৩ উইকেটে ১৯। বাবর আজম ও সৌদি শাকিল নিয়ে চতুর্থ উইকেটে ২৯ রান যোগ করেন। যা ২য় ইনিংসে পাকিস্তানের বড় জুটি। ১০ রানে বাবর ফিরলে আর বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারীদের ইনিংস। শাকিল সর্বোচ্চ ২৪ রান সংগ্রহ করেন। স্টার্ক ও হ্যাজেলউড ৩টি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

চলতি বছরের জুনে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে সর্বোচ্চ প্রাণহানি

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

মিথ্যা অভিযোগের জেরে বিমানের ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

১০

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

১১

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

১২

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

১৩

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

১৪

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

১৫

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

১৬

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

১৭

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

১৯

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

২০
X