স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে জুনিয়র টাইগারদের সংগ্রহ ২৮২

যুব এশিয়া কাপে দ্বিতীয় সেঞ্চুরির পর আশিকুর রহমান শিবলী। ছবি : সংগৃহীত
যুব এশিয়া কাপে দ্বিতীয় সেঞ্চুরির পর আশিকুর রহমান শিবলী। ছবি : সংগৃহীত

এখন পর্যন্ত তিনবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। প্রতিবারই খালি হাতে ফিরেছে জুনিয়র টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের ফাইনালে আক্ষেপ ঘোচানোর মিশনে স্বাগিতক দেশকে ২৮৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে বাংলাদেশ যুবারা। ওপেনার আশিকুর রহমান শিবলী ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার আশিকুর রহমান শিবলী সর্বোচ্চ ১২৯ রানের ইনিংস খেলেন।

ফাইনালে বাংলাদেশকে টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আরব আমিরাত। ১৪ রানের মাথায় ওপেনার জিসান আলমকে হারায় জুনিয়র টাইগাররা। দ্বিতীয় উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিবলী ও মো. রিজওয়ান ১২৫ রানের বিশাল পার্টনারশিপ গড়েন। ৬০ রানে পারাশার বলে সাজঘরে ফেরেন রিজওয়ান। এরপর তৃতীয় জুটিতে ৮৬ রানের আরও একটি পার্টনারশিপ গড়েন শিবলী। ৪০ বলের ঝড়ে টানা দ্বিতীয় ফিফটি তুলে বিদায় নেন ভারতকে হারানোর কারিগর আরিফুল ইসলাম।

এবারের আসরে পাঁচ ম্যাচের মধ্যে চতুর্থ পঞ্চাশার্ধো ইনিংস খেলেন ডানহাতি তরুণ ওপেনার শিবলী। ১২৯ বলে আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উইকেটকিপার ব্যাটার। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ১৪৯ বলে ১২৯ রানের অসাধারণ ইনিংস খেলেন শিবলী। ১২টি চার ও একটি ছক্কা মারেন এই তরুণ। শেষ দিকে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ১১ বলে ২১ রানের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৮২ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

১০

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

১১

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

১২

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

১৩

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

১৪

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

১৫

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

১৬

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

১৭

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

১৮

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

১৯

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

২০
X