স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্টিভ ওয়াহকে ছাড়িয়ে গেলেন ওয়ার্নার

অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত
অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছেন ডেভিড ওয়ার্নার। অবশ্য চলমান টেস্ট সিরিজের দলে বাঁহাতি ওপেনারকে রাখায় কঠোর সমালোচনা করেন সাবেক অজি পেসার মিশেল জনসন। কিন্তু পার্থ টেস্টে খেলতে নেমেই ১৬৪ রানের অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান এই বাঁহাতি ওপেনার। আর দ্বিতীয় ও বক্সিং ডে টেস্টে ছড়িয়ে গেলেন কিংবদন্তি সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহকে। ১৮৫১৫ রান নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন ডেভিড ওয়ার্নার।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ইনিংস উদ্বোধন করতে নামার সময় তিন সংস্করণ মিলিয়ে ১৮৪৭৭ রান ছিল ওয়ার্নারের, যা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে অজিদের হয়ে তৃতীয় সর্বোচ্চ। বাঁহাতি এই ওপেনারের সামনে ছিলেন দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ। ১৬তম ওভারে হাসান আলীকে বাউন্ডারিতে পাঠিয়েই স্টিভ ওয়াহর দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণে ৪৬০ ইনিংসে ৪২.৫৬ গড়ে ১৮৫১৫ রান সংগ্রহ করেছেন ওয়ার্নার। এ পর্যন্ত ৪৯টি সেঞ্চুরি ও ৯৩টি ফিফটি হাঁকিয়েছেন অজি ওপেনার। তার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। তিনি ৬৬৭ ইনিংসে ৪৫.৮৪ গড়ে ২৭৪৮৩ রান সংগ্রহ করেছেন। সঙ্গে হাঁকিয়েছেন ৭০টি সেঞ্চুরি ও ৭০টি ফিফটি। ওয়ার্নারের চেয়ে এখনো ৮৮৫৩ রানে এগিয়ে আছেন পন্টিং। কাজেই পন্টিংকে ছাড়ানো ৩৭ বছর বয়সী এই ওপেনারের পক্ষে অসম্ভবই বলা চলে।

ওয়ার্নারের সামনে দারুণ একটি মাইলফলকে পৌঁছানোর সুযোগ রয়েছে। আর মাত্র একটি সেঞ্চুরি পেলেই ক্যারিয়ারের পঞ্চাশতম সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব গড়বেন তিনি। টেস্টে ২৬টি, ওয়ানডেতে ২২টি আর টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি রয়েছে ওয়ার্নারের। হয়তো চলমান বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংস কিংবা বিদায়ী সিডনি টেস্টেই অন্যরকম ‘ফিফট’ পূরণ করবেন ওয়ার্নার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১০

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১১

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১২

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৪

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৫

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৬

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৭

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৮

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৯

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

২০
X