স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

জুতায় দুই মেয়ের নাম লিখে খাজার অভিনব প্রতিবাদ

জুতায় দুই মেয়ের নাম লিখে ব্যাটিং করেন উসমান খাজা। ছবি : সংগৃহীত
জুতায় দুই মেয়ের নাম লিখে ব্যাটিং করেন উসমান খাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে কোনোভাবেই থামানো যাচ্ছে না উসমান খাজাকে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে মানবাধিকারের স্লোগানসংবলিত জুতা পরে পার্থ টেস্টটা খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তবে আইসিসির বাধায় শেষ পর্যন্ত সেই জুতা পরে মাঠে নামতে পারেননি বাঁহাতি ওপেনার। কিন্তু বাহুতে কালো রঙের বন্ধনী পরে খেলেছিলেন খাজা। এবার বক্সিং ডে টেস্টে জুতায় দুই নিজের দুই মেয়ের নাম লেখে মাঠে নামলেন অজি ওপেনার।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। এবারও যথারীতি বাধা হয়ে দাঁড়ায় আইসিসি। কিন্তু তাতেও থামানো যায়নি অজি ব্যাটারকে। এবার প্রতিবাদের ভাসা ছিল অন্যরকম। নিজের দুই মেয়ে আয়েশা ও আয়লার নাম লিখেছেন জুতায়।

প্রথম টেস্টে জুতায় প্রতিবাদ স্লোগান লিখেছিলেন খাজা। তখন আইসিসির আপত্তিতে জুতার লেখা ঢেকে দিয়েছিলেন অজি ওপেনার। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বাধার সম্মুখীন হওয়ায় অস্ট্রেলিয়ান ব্যাটার জানিয়েছিলেন, ‘যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, ওই জায়গায় আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

১০

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

১১

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

১২

ইতিহাসের এই দিনে

১৩

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৬

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

১৭

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১৮

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X