স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত

১৯ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান স্পর্শ করেছেন ৫০০ উইকেটের মাইলফলক। ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন টাইগার এই তারকা ক্রিকেটার।

টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০০ উইকেটের দেখা পাওয়া সাকিব এ পর্যন্ত আউট করেছেন ৩৪৩ ব্যাটারকে। একাধিকবার আউট করেছেন ৯৬ জনকে।

ক্রিকেট সমর্থকদের অনেকেরই জানার আগ্রহ, এই ফরম্যাটে সাকিব সবচেয়ে বেশিবার কাকে আউট করেছেন। কারাই বা আছেন বাঁহাতি এই স্পিনারের প্রিয় শিকারের তালিকায়।

সাকিবের স্পিন ঘূর্ণিতে সবচেয়ে বেশিবার কাটা পড়েছেন বাংলাদেশের শামসুর রহমান। জাতীয় দলের সাবেক সতীর্থকে ঘরোয়া টি-টোয়েন্টিতে সাতবার আউট করেছেন সাকিব।

সাকিবের শীর্ষ পাঁচ শিকারের তালিকার দুইয়ে আছেন আরেক বাংলাদেশি। বর্তমান দলের লিটন দাস আছেন তালিকার দুইয়ে। ১৮ ম্যাচে সাকিবকে প্রতিপক্ষ হিসেবে পান তিনি, যেখানে ছয়বার সাকিবের বলে পরাস্ত হন লিটন।

তালিকার তিনে সাকিবের এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবাল। ৩০ ম্যাচ খেলে তামিম ইকবালকে পাঁচবার প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে সাকিব সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তামিমে দলের বিপক্ষেই।

তালিকার চার ও পাঁচে রয়েছে দুই বিদেশি ক্রিকেটার। তারা হলো সুনীল নারাইন ও ডেভিড ওয়ার্নার। ২০ বারের দেখায় নারাইনকে পাঁচবার পরাস্ত করেছেন সাকিব, সমান সংখ্যকবার ওয়ার্নারকে পরাস্ত করতে সাকিবের ম্যাচ লেগেছে ১৩ ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X