স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

সাকিবকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন

লিটন দাস ও সাকিব আল হাসান। পুরোনো ছবি
লিটন দাস ও সাকিব আল হাসান। পুরোনো ছবি

দুবাইয়ের আলোকোজ্জ্বল রাতে লেখা হলো নতুন এক ইতিহাস। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে লিটন দাস ছুঁয়ে ফেললেন এমন এক মাইলফলক, যা এতদিন আঁকড়ে রেখেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী জাতীয় দলের বর্তমান অধিনায়ক।

সাকিবের সংগ্রহ ছিল ২ হাজার ৫৫১ রান। এই ম্যাচে লিটনের দরকার ছিল মাত্র ১৯ রান। ইনিংসে ১৬ বলে ২৩ রানের ক্যামিও খেলে তিনি ছাড়িয়ে গেলেন সতীর্থ তথা পূর্বসূরিকে। ১১৪তম ম্যাচেই গড়লেন রেকর্ড, যেখানে সাকিবের লেগেছিল ১২৯ ম্যাচ।

লিটনের ঝুলিতে ইতোমধ্যে আছে ১৫টি অর্ধশতক ও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার কীর্তি। নিয়মিত ওপেনার হিসেবে শুরু করলেও এবার তিন নম্বরে নেমেও নিজের উপস্থিতি জানান দিলেন তিনি।

১৮ বছরের দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষে সাকিব রেখে গেছেন অবিস্মরণীয় অনেক রেকর্ড। তবে নেতৃত্বে থাকা লিটনের সামনে এখন সুযোগ বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত রচনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X