স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শিশিশের বয়স ২০ বছর!

পরিবার সহ সাকিব ও শিশির। ছবি: সংগৃহীত
পরিবার সহ সাকিব ও শিশির। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। ইনজুরির কারণে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে না থাকলেও অলস বসে নেই বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাগুরা-১ আসন থেকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। নির্বাচনী প্রচারণায় মাগুড়ায় সাকিব ব্যস্ত সময় পার করলেও স্ত্রী উম্মে আহমেদ শিশির নেই তার পাশে। আর আবার আজকে সাকিব স্ত্রী শিশিরের জন্মদিন। স্ত্রীর বিশেষ এই দিনে নির্বাচনের কারলে পরিবারের নেই টাইগার অধিনায়ক। তবে ঠিকই শিশিরের ৩৪তম জন্মদিনের বার্তা এবং কেক পাঠিয়ে দিয়েছেন। স্ত্রীর প্রশংসা করে পাঠানো সাকিবের বার্তায় চিল মজার এক তথ্য। সেই তথ্য আবার সামনে এনেছেন শিশির।

বাংলাদেশের সেরা এই ক্রিকেটার নাকি প্রশংসার সুরে শিশিরের বয়স মাত্র ‘২০’ হয়েছে বলে উল্লেখ করেছেন। নিজের জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক শিশির। জন্মদিনে স্ত্রীর পাশে না থাকতে পারলেও বিশেষ ভালোবাসা পাঠিয়েছেন সাকিব। তার পাঠানো ফুল ও কেক পেয়ে শিশিরও উচ্ছ্বসিত।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শিশির লিখেছেন, ‘বাচ্চাদের কাছে সাকিব জানিয়েছে– তোমাদের মা আজ ২০ বছরে পা দিয়েছে। এটিকে আমি প্রশংসা হিসেবেই নিচ্ছি এবং সবাইকে জন্মদিনের দারুণ সব শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ।’

আরেকটি পোস্টে সাকিবের পাঠানো কেকের ছবি দিয়ে সাকিবপত্নী আরও লিখেন, ‘সে কখনোই আমাকে বিশেষ মুহূর্ত এনে দিতে ভোলে না। এমনকি অনেক ব্যস্ততম সময়েও আমার জন্য জন্মদিনের ভালোবাসা পাঠিয়েছে। নিজেকে বিশেষ কেউ ভাবতে এর বেশি কিছু হতে পারে না।’

উল্লেখ্য, ১৯৮৯ সালে নারায়ণগঞ্জে জন্ম শিশিরের। প্রেমের সম্পর্কে জড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে তার বিয়ে হয় ২০১২ সালে। এরই মধ্যে তাদের ঘর আলোকিত করে এসেছে তিন সন্তান। বড় মেয়ে অ্যালাইনা আল হাসানেরও বয়স ৮ বছর পেরিয়েছে। সাকিব মাগুরায় নির্বাচনী কাজে ব্যস্ত, অন্যদিকে তার পরিবার রয়েছে যুক্তরাষ্ট্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১০

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১১

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১২

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৩

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৬

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৯

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

২০
X