স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজের তোপে লজ্জার রেকর্ড প্রোটিয়াদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বক্সিং ডে টেস্টে ভারতকে এক ইনিংস ও ৩২ রানে হারিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে দ্বিতীয় ও শেষ ম্যাচে টিম ইন্ডিয়াকে হারিয়ে হোয়াইট ওয়াশ করে নিজের বিদায়কে রাঙাতে চেয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। কিন্তু ভারতের পেসার মোহাম্মদ সিরাজের পেস তাণ্ডবে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

বুধবার (৩ জানুয়ারি) কেপটাউনে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ১৫ রান আসে কাইল ভেরিনের ব্যাট থেকে। ভারতের সিরাজ ১৫ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপে ধ্বস নামান। ১৮৯৯ সালে সর্বনিম্ন ৩৫ রানে দক্ষিণ অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে লজ্জার ওই রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা। এবার তার চেয়ে মাত্র ২০ রান বেশি করে অলআউট হলো স্বাগতিকরা। যা তাদের ক্রিকেট ইতিহাসে অষ্টম সর্বনিম্ন রানের রেকর্ড।

নিউল্যান্ডসে ভারতীয় পেসারদের তোপের মুখে অসহায় ভাবে আত্মসমর্পন স্বাগতিকরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার ছিন্ন-বিচ্ছিন করে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। তবে মূল তাণ্ডব চালান ডানহাতি পেসার সিরাজ। আগুনে বোলিংয়ে একাই নিলেন ৬ উইকেট। বাকি গুলো বুমরাহ ও মুকেশ কুমার শিকার করেন।

ভারতের পেস তাণ্ডবে মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। কাইল ভেরিনে ১৫ এবং ডেভিড বেডিংহ্যাম ১২ রান করেন। বাকি সবাই আসা যাওয়ার মিছিলে লাইন দেন। নিজের বিদায়ী টেস্টে মাত্র ৪ রানে আউট হয়েছেন এলগার। ১৫ রানের মাথায় ৪ উইকেট হারায় স্বাগতিকরা। মাঝে একটু প্রতিরোধ গড়েন ভেরিনে ও বেডিংহ্যাম। তাদের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। শেষ পর্যন্ত ২৩ ওভার ২ বলে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X