রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

শেষের দৃঢ়তায় পাকিস্তানের সংগ্রহ ৩১৩

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন রিজওয়ান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন রিজওয়ান। ছবি : সংগৃহীত

ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টে প্রথম সেশনে ব্যাটিং ব্যর্থতায় পড়ে পাকিস্তান। মেলবোর্নের পর সিডনিতেও প্যাটি কামিন্সের বোলিং তোপে দিশাহারা সফরকারীদের ব্যাটিং লাইনআপ। ৪৭ রানে ৪ উইকেট হারালেও মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান ও আমের জামালের তিন ফিফটিতে ৩১৩ রানে অলআউট হয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া ১ ওভারে ৬ রান করলে প্রথম দিনের খেলা শেষ হয়।

বুধবার (৩ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও শেষ ম্যাচে প্রথম ইনিংসে কামিন্সের ৫ উইকেটের পরও ৩১৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৮৮ ও আমের জামাল ৮২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন।

অস্ট্রেলিয়া সফরে কামিন্স-স্টার্কদের বোলিংয়ের ধার কোনোভোবেই বুজতে পারছে না পাকিস্তান। মেলবোর্নে লড়াইয়ের আভাস দিয়েও কাজের কাজ হয়নি। সিডনিতে প্রথম ইনিংসের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকরা। ৪ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও অভিষিক্ত ওপেনার সাইম আইয়ু্ব। দুজনই রানের খাতা খুলতে ব্যর্থ হন। ৩৯ রানে বাবর আজম ও ৪৭ রানের মাথায় সৌদ শাকিলকে হারিয়ে খাদের কিনারে চলে যায় পাকিস্তান।

পঞ্চম উইকেটে কিছুটা সংগ্রাম চালান অধিনায়ক শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান। তবে ৯৫ রানের সময় ব্যাক্তগত ৩৫ রানে ফেরেন শান মাসুদ। এরপরই সর্বোচ্চ ৯৫ রানের জুটিতে পাকিস্তানকে সম্মানজনক সংগ্রহের দিকে এগিয়ে নেন রিজওয়ান ও আগা সালমান। ১০৩ বলে ৮৮ রানের ইনিংসে কামিন্সের শিকারে পরিণত হন পাকিস্তান উইকেট কিপার। ২২৬ রানে অষ্টম ব্যাটার হিসেবে ৫৩ রানে আগা সালমান ফিরলে আড়াই’শর মধ্যে অলআউট হওয়ার শঙ্কা জাগে পাকিস্তানের।

দশম উইকেটে ৮৬ রানের অভাবনীয় এক জুটি উপহার দেন আমের জামাল ও মির হামজা। পাক পেসার জামাল ৯৭ বলে ৮২ রানের ক্যামিও খেলেন। ১০টি চার ও ৪টি ছয়ের মার মারেন এই পেসার। মির হামজা ৪৩ বলের মোকাবিলায় ৭ রানে অপরাজিত থাকেন।

কামিন্স ৬১ রানে ৫টি উইকেট শিকার করেন। এ ছাড়া মিশেল স্টার্ক ২টি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১০

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১২

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৩

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৪

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৬

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১৭

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১৮

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৯

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

২০
X