স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির বর্ষসেরা দলে নাহিদা

নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত
নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। এবার সংস্থাটির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগ্রেস অলরাউন্ডার।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) পুরুষদের পাশাপাশি নারীদের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। ২০২৩ সালে ওয়ানডেতে নারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (২০ উইকেট) শিকারি ছিলেন নাহিদা আক্তার।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে নারী দলের একাদশে রাজত্ব করেছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫ জন অজি ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। এছাড়া দুজন নিউজিল্যান্ডের, এবং শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার একাদশে জায়গা পেয়েছেন।

২০২৩ সালে ওয়ানডেতে ২০ উইকেট শিকার করেন নাহিদা। ঘরের মাঠে পাকিস্তানকে হারানোর সিরিজ ৭ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে দুই উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন নাহিদা। তৃতীয় ও শেষ ম্যাচেও ৩টি উইকেট শিকার করেছিলেন এই টাইগ্রেস অলরাউন্ডার। বাংলাদেশও সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। ভারতের বিপক্ষে ৬টি উইকেট নিয়েছিলেন নাহিদা।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দল:

ফোবি লিচফিল্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট সিভার ব্রান্ট, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিনে ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১০

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১২

পবিত্র আশুরা আজ

১৩

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৪

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৬

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৭

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

২০
X