স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও টি-টোয়েন্টির বর্ষসেরা ভারতীয় ব্যাটার

সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত
সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। ২০২২ সালেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ব্যাটিং তারকা। জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উগান্ডার আলপেশ রামজানি ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানকে পিছনে বর্ষসেরা পুরস্কার জেতেন ‘স্কাই’ হিসেবেও পরিচিত সূর্যকুমার।

বুধবার (২৪ জানুয়ারি) ২০২৩ সালের টি-টোয়েন্টি সংস্করণে বর্ষসেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২৩ সালটা দারুণ কেটেছে সূর্যকুমারের। ১৭ ইনিংসে দুই শতকের সাহায্যে ৭৩৩ রান করেছেন ভারতীয় তারকা। ৪৮.৬৬ গড় ও ১৫৫.৯৫ স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিং উপহার দেন ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকান সূর্য।

পুরুষদের পাশাপাশি মেয়েদের টি-টোয়েন্টির বর্ষসেরার নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস বর্ষসেরা নারী টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে হারিয়ে এই সেরার স্বীকৃতি পেলেন ক্যারিবিয়ান তারকা। ২০২৩ সালে ১৪ ম্যাচে ৭০০ রানের পাশাপাশি ১৯ উইকেট শিকার করেন ম্যাথুস।

২০২৩ সালের সহযোগী দেশের বর্ষসেরা ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের বিভাগে সেরা হয়েছেন কেনিয়ার কুইন্টর অ্যাবেল। পুরুষ ক্রিকেটার হিসেবে সহযোগী দেশের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডসের বাস ডি লিডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১০

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১২

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৩

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৪

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৫

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১৮

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

১৯

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০
X