শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৭:৫৮ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশাল টার্গেটে শুরুতেই কাঁপছে বাংলাদেশ 

দুই বছর পর ওয়ানডে খেলতে নেমে ব্যর্থ মোহাম্মদ নাইম । ছবি : সংগৃহীত
দুই বছর পর ওয়ানডে খেলতে নেমে ব্যর্থ মোহাম্মদ নাইম । ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের দেয়া ৩৩২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান।

ম্যাচ জিতে সিরিজ জিইয়ে রাখতে হলে বাংলাদেশকে গড়তে হবে রান তাড়ার রেকর্ড। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস আউট হয়েছেন ব্যক্তিগত ১৩ রানে।

ফজলহক ফারুকির শর্ট লেন্থের বলটি ঠিকঠাক খেলতে পারেননি লিটন। মাথার ওপর বল ভাসিয়ে দেন তিনি, ৩০ গজের ভেতরেই ক্যাচ ধরেন মোহাম্মদ নবি। বাংলাদেশের দলীয় রান তখন ১৫। লিটন ১৩ রানের মধ্যে চারই মেরেছিলেন ৩টি।

লিটন ফিরে যাওয়ার পর যথারীতি ওয়ানডাউনে খেলতে আসেন নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের অন্যতম ভরসার প্রতীক তিনি। কিন্তু এদিন আর দলের ভরসা হয়ে উঠতে পারেননি এ ব্যাটার। লিটন ফিরে যাওয়ার পরের ওভারেই মুজিবের বলে বোল্ড হন তিনি। ৫ বলে শান্ত করেন এক রান।

দুই বছর পর ওয়ানডে খেলতে নেমে ভালো কিছু করতে পারলেন না মোহাম্মদ নাঈম শেখ। ফজলহক ফারুকির বল স্টাম্পে টেনে তিনি আউট হলেন ২১ বলে ৯ রান করে।

বর্তমানে ম্যাচ বাঁচানোর চেষ্টায় মাঠে আছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। সাকিব অপরাজিত ২২ বলে ২০ করে আর হৃদয় ২৭ বলে ৯।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X