সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হ্যামিল্টনে টেস্টের আসল স্বাদ প্রোটিয়াদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের কাছে ২৮১ রানের বিশাল ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ৪ দিনের মধ্যে হেসে খেলে জয় নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপসরা। হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে প্রথাগত টেস্ট ক্রিকেট উপহার দিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। পুরো দিন ৮৯ ওভার ব্যাটিং করে ২২০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২২০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। শন ফন বার্গ ও রুয়ান ডি সোয়ার্টের ৭০ রানের জুটিতে অলআউট হওয়ার হাত থেকে রক্ষা পায় প্রোটিয়ারা।

হ্যামিল্টনে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ম্যাট হেনরির বলে গোল্ডেন ডাক মারেন প্রোটিয়া ওপেনার ক্লাইড ফরটুইন। তৃতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়েন অধিনায়ক নিল ব্র্যান্ড ও রেনার্ড ফন টন্ডার। ব্যক্তিগত ২৫ রানের মাথায় সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। জুবায়ের হামজা ও টন্ডার মাটি কামড়ে পড়ে থেকেও বড় ইনিংস খেলতে পারেননি। হামজা ২০ ও টন্ডার ৩২ রানে বিদায় নেন যথাক্রমে রাচিন রবীন্দ্র ও নেইল ওয়াগনারের বলে।

বাঁহাতি স্পিনার রবীন্দ্রর ঘূর্ণিতে ভেঙে পড়ে প্রোটিয়া মিডল অর্ডার। ১৫০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম দিনে দলকে গুটিয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন লোয়ার অর্ডার ব্যাটাররা। শন ফন বার্গ ও রুয়ান ডি সোয়ার্ট স্কোরবোর্ডে খুব বেশি রান না তুললেও কিউই বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ১৬২ বলে ৭০ রানের জুটিতে অপরাজিত আছেন দুজনই। সোয়ার্ট ৫৫ ও ফন বার্গ ৩৪ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবেন।

হ্যামিল্টনে দাপট দেখিয়েছেন নিউজিল্যান্ড স্পিনার রাচিন রবীন্দ্র। ৩৩ রানের খরচায় তুলে নিয়েছেন জুবায়ের হামজা, ডেভিড বেডিংহাম, কিগান পিটারসেনকে। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার, ম্যাট হেনরি ও অভিষিক্ত পেসার উইলিয়াম ও’রুর্কে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

জামায়াতের দুই রুকন বহিষ্কার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১০

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

১১

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যদ্বাণী

১৩

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১৪

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১৫

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১৬

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১৭

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১৮

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৯

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

২০
X